
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
ধর্মীয় আচার-আনুষ্ঠানিকতা সম্পন্ন করার মাধ্যমে সমাহিত হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। স্থানীয় সময় শনিবার (২৬ এপ্রিল) দুপুরে রোমের সান্তা মারিয়া মাজ্জোরে ব্যাসিলিকায় তাঁকে সমাহিত করা হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর দিয়েছে।
বিবিসি জানায়, গত ১০০ বছরের মধ্যে এই প্রথম কোনো পোপকে ভ্যাটিকানের বাইরে সমাহিত করা হলো। পোপের কফিনটি সমাহিত করার জন্য সান্তা মারিয়া মাজ্জোরে ব্যাসিলিকায় নিয়ে যাওয়ার সময় রাস্তার দুই পাশে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছিল লাখো মানুষ। তবে সমাধিস্থ করার সময় কেবল পোপের নিকটতম ব্যক্তিদেরই অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়।
এর আগে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পোপের শেষকৃত্য অনুষ্ঠিত হয়। শেষকৃত্যানুষ্ঠানে অংশ নেয় বিশ্বের বিভিন্ন দেশের অন্তত ৪ লাখ মানুষ। অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ বিশ্ব নেতারা।
পোপ ফ্রান্সিস ১৪০ কোটি ক্যাথলিকদের প্রধান হিসেবে ২০১৩ সালে পোপ হিসেবে নির্বাচিত হন এবং ২০২৫ সালের ২০ এপ্রিল পর্যন্ত ক্যাথলিক গির্জার নেতৃত্ব দেন। তিনি সংস্কার, দারিদ্র্য বিমোচন, পরিবেশ রক্ষা এবং নারী ও পুরুষ ক্ষমতায়নে তাঁর বিশেষ উদ্যোগের জন্য পরিচিত ছিলেন। ২১ এপ্রিল ৮৮ বছর বয়সে মারা যান পোপ ফ্রান্সিস।
আরও পড়ুন

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।