Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

তিন মাস পর গাজায় প্রবেশ করল ত্রাণবাহী ট্রাক

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ২০ মে ২০২৫, ১৬: ১৭
তিন মাস পর গাজায় প্রবেশ করল ত্রাণবাহী ট্রাক

দীর্ঘ ৩ মাস পর অবশেষে গাজায় ত্রাণ প্রবেশ করেছে। গতকাল সোমবার (১৯ মে) ভূথন্ডটিতে ত্রাণ নিয়ে প্রবেশ করে জাতিসংঘের ৯টি ট্রাক।

Advertisement
Advertisement
Advertisement

আজ মঙ্গলবার (২০ মে) জাতিসংঘের ত্রাণবিষয়ক প্রধান টম ফ্লেচারের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

অনাহারে জর্জরিত গাজা ভূখন্ডে ত্রাণ প্রবেশ করতে দেওয়ার এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। তবে, যে পরিমাণ ত্রাণ প্রবেশ করেছে তা প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য বলেও জানিয়েছে সংস্থাটি। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর আগে উপত্যকায় প্রতিদিন কমপক্ষে ৫০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশ করত। সেই তুলনায় গতকালের ত্রাণ সহায়তা খুবই কম। বিশেষজ্ঞরা গত সপ্তাহে সতর্ক করেছিলেন, শিগগিরই ত্রাণ সহায়তা নিশ্চিত না করা গেলে ভূখন্ডটিতে অনাহার ভয়াবহ আকার ধারণ করবে।

১১ সপ্তাহের সম্পূর্ণ অবরোধের পর, জাতিসংঘের ত্রাণ প্রধান টম ফ্লেচার জানিয়েছেন যে, ইসরায়েলি কর্তৃপক্ষ গাজায় প্রবেশের জন্য ৯টি ত্রাণবাহী ট্রাককে অনুমতি দিয়েছে। খাদ্য ও সহায়তার ওপর কঠোর নিষেধাজ্ঞার কারণে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাস্ত্র হিসেবে অনাহার ব্যবহারের অভিযোগ উঠেছে।

Advertisement
Advertisement
Advertisement

টম ফ্লেচার বলেন, ‘কেরেম শালোম ক্রসিং দিয়ে ত্রাণবাহী ৯টি ট্রাক গাজায় প্রবেশ করেছে। তবে, ১১ সপ্তাহের অবরোধের পর গাজায় মাত্র ৯ ট্রাক ত্রাণ যথেষ্ট নয়। ফিলিস্তিনিদের চাহিদা পূরণে বিপুল পরিমাণে ত্রাণ প্রবেশ করতে দিতে হবে। তবে, ইসরায়েল যে ত্রাণ প্রবেশে অনুমতি দিয়েছে তাকে স্বাগত জানাই।’

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফান ডুজারিকও বলছেন, গাজায় যে পরিমাণ ত্রাণ প্রবেশ করেছে তা যথেষ্ট নয়। আল জাজিরাকে তিনি বলেন, ‘এই ত্রাণ আমাদের নিজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে, আমাদের নিজস্ব নেটওয়ার্ক দিয়ে বিতরণ করা হবে, যা আমাদের কাছে গ্রহণযোগ্য। আমাদের কাছে এই বিলাসিতা নেই যে আমরা বলব, যদি মাত্র ৯টি ট্রাক আসে, তাহলে আমরা তা নেব না। তবে এই পরিমাণ ত্রাণ যে গাজার মানুষদের জন্য যথেষ্ট নয় তা স্পষ্ট। এটি আমরা ইসরায়েলি কর্তৃপক্ষকে স্পষ্ট করে জানিয়েছি এবং আরও বেশি ত্রাণ ঢুকতে দেওয়ার ব্যাপারে তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে যাচ্ছি।’

গত ২ মার্চ থেকে গাজা ভূখন্ডকে পুরোপুরি অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েলি বাহিনী। এমনিতেই চারদিক থেকে ইসরায়েলি বাহিনী কর্তৃক অবরুদ্ধ হওয়ায় অঞ্চলটির বাসিন্দাদের খাবারসহ অন্য সবকিছুর জন্য ত্রাণের ওপরই নির্ভর করতে হয়। এমন পরিস্থিতিতে ত্রাণ প্রবেশে বাধার কারণে চরম দুর্ভিক্ষের মুখে পড়তে হয়েছে ফিলিস্তিনিদের। তার ওপর ‘এক্সটেনসিভ গ্রাউন্ড অপারেশন’ নাম দিয়ে গাজায় অভিযানের মাত্রা আরও তীব্র করেছে ইসরায়েলি বাহিনী।

মূলত মিত্রদের চাপেই অভিযানের মাত্রা বাড়ানোর এই সময়ে ভূখন্ডটিতে ত্রাণ প্রবেশে অনুমতি দিতে বাধ্য হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল সোমবার নেতানিয়াহু নিজেই জানিয়েছেন সে কথা। এর আগে বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় জানায়, রোববার রাতে গাজায় স্বল্পপরিসরে খাবার প্রবেশের প্রস্তাবনা দিয়েছে সেনাবাহিনী। প্রস্তাবনা অনুযায়ী কিছু সীমিত পরিসরে ত্রাণ প্রবেশের পথ খুলে দেওয়া হবে।

গাজায় ইসরায়েলের বর্ধিত স্থল অভিযান বন্ধে সোচ্চার হয়েছে পশ্চিমা বেশ কয়েকটি দেশ। নতুন এই অভিযান বন্ধ না হলে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞারও হুঁশিয়ারি দিয়েছেন ব্রিটেন, ফ্রান্স ও কানাডার নেতারা। তাদের এক যৌথ বিবৃতিতে বলা হয়, ‘বেসামরিক জনগণের জীবন ধারণের জন্য অত্যাবশ্যকীয় মানবিক সহায়তা আটকে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন। এ ছাড়া, পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের যেকোনো প্রচেষ্টারও বিরোধিতা করি আমরা। প্রয়োজনে নিষেধাজ্ঞাসহ আরও পদক্ষেপ নিতে দ্বিধা করব না।’

সোমবার ২২টি দাতা দেশও এক যৌথ বিবৃতিতে ইসরায়েলকে গাজায় অবিলম্বে পূর্ণমাত্রায় ত্রাণ প্রবেশ অনুমোদনের আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘আমরা সীমিত সহায়তা পুনরায় শুরু হওয়ার কিছু ইঙ্গিত পেয়েছি। কিন্তু যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চলের জন্য তা যথেষ্ট নয়। জরুরি প্রয়োজনীয় সহায়তা অবশ্যই তাদের কাছে পৌঁছাতে হবে।

যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো—অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, ইতালি, জাপান, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নরওয়ে, পর্তুগাল, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন ও যুক্তরাজ্য।

এদিকে, ইসরায়েলের এক্সটেনসিভ গ্রাউন্ড অপারেশন বা বর্ধিত স্থল অভিযানে ২৪ ঘণ্টায় নতুন করে প্রাণ হারিয়েছে দেড় শতাধিক ফিলিস্তিনি।

বিষয়: জাতিসংঘমধ্যপ্রাচ্যত্রাণ সহায়তাগাজা
সর্বশেষ
  • ১

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

  • ২

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

  • ৩

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

  • ৪

    সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী

  • ৫

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।