Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

মালয়েশিয়ায় চট্টগ্রাম সমিতির ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন লোহাগড়া উপজেলা

প্রতিনিধি, কুয়ালালামপুর

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯: ৩৮
মালয়েশিয়ায় চট্টগ্রাম সমিতির ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন লোহাগড়া উপজেলা

মালয়েশিয়ায় চট্টগ্রাম সমিতির ফুটসাল টুর্নামেন্টে (২০২৫) চ্যাম্পিয়ন হয়েছে এফসি লোহাগড়া। ৮ দলের টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে এফসি লোহাগড়ার কাছে টাইব্রেকারে ৩-২ গোলে হেরে রানার্সআপ হয়েছে সিএফসি সাতকানিয়া।

Advertisement
Advertisement
Advertisement

চট্টগ্রাম সমিতি মালয়েশিয়া কর্তৃক প্রথমবারের মতো আয়োজিত এই ফুটসাল টুর্নামেন্টে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা, মহানগর ও কক্সবাজারের খেলোয়াড় নিয়ে গঠিত মোট ৮টি দল প্রতিদ্বন্দ্বিতা করে।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের প্রাণকেন্দ্র বুকিত বিনতাং সিটি সেন্টারে লালাপোর্ট ফুটসাল হাবে টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়।

Advertisement
Advertisement
Advertisement
Chittagong Association's Futsal in Malaysia 2

মালয়েশিয়ার স্থানীয় সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সমিতি মালয়েশিয়া'র সভাপতি ইসকান্দর মনি।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক আজিজুল হকের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতি মালয়েশিয়ার প্রধান উপদেষ্টা সাংবাদিক রফিক আহমদ খান, সাধারণ সম্পাদক সাদেক উল্লাহ, সহ সভাপতি হেলাল উদ্দিন, সহসভাপতি আব্বাস হোসেন, মোহাম্মদ শাহাব উদ্দিন সিআইপি, ব্যবসায়ী মার্শাল পাভেল, ব্যবসায়ী সালাউদ্দিন, শওকত হোসেন, বিডিএফসি মালয়েশিয়ার সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ মহিউদ্দিন, আল আমিন মোস্তাক, আশরাফ হোসেন প্রমুখ।

খেলায় রেফারি হিসেবে সুনিপুণ দায়িত্ব পালন করেছেন বিডিএফসি মালয়েশিয়ার ইকবাল, মঈনুল, আলী ও মোহাম্মদ আরাফাত।

Chittagong Association's Futsal in Malaysia 3

বক্তব্যে রফিক আহমদ খান বলেন, বর্তমানে মালয়েশিয়াপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে অধিকাংশই তরুণ। তরুণদের সবচেয়ে বেশি আর্কষণ করে খেলাধুলা। তা বোঝা গেল এই টুর্নামেন্টের মাধ্যমে। টুর্নামেন্টের ম্যাচগুলো উপভোগ করার জন্য দর্শকদের সমাগম ও আনন্দ উল্লাস দেখে সত্যিই অভিভূত। এই খেলাধুলার মাধ্যমে আনন্দ যেমন পাওয়া যায় তেমনি খেলাধুলা সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার অন্যতম নিয়ামক।

ইসকান্দর মনি তার বক্তব্যে বলেন, আমাদের টুর্নামেন্ট পরিচালনা কমিটির অনেকের পরিশ্রমের সুফলে এই টুর্নামেন্ট সফলভবে সম্পন্ন করতে পেরেছি। টুর্নামেন্টে অংশ নেওয়া ৮ দল খুব ভালো ফুটবল নৈপুণ্য দেখিয়েছে।

তিনি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলসহ টুর্নামেন্টে অংশ নেওয়া প্রত্যেক দলকে অভিনন্দন ও ধন্যবাদ জানান।

Chittagong Association's Futsal in Malaysia 4

সাদেক উল্লাহ তাঁর বক্তব্যে বলেন, টুর্নামেন্টে অংশ নেওয়া ৮টি দলই ভালো ফুটবল খেলেছে। সব দলের অসাধারণ ক্রীড়াশৈলী দর্শকেরা দারুণ উপভোগ করেছেন।

সুশৃঙ্খলতার সঙ্গে টুর্নামেন্ট সম্পন্ন করায় তিনি সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, টুর্নামেন্ট আয়োজনে যারা অর্থ-শ্রম ও পরামর্শ দিয়ে সার্বিক সহযোগিতা করেছেন সবার কাছে আমরা কৃতজ্ঞ।

খেলায় রেফারি হিসেবে সুনিপুণ দায়িত্ব পালন করেছেন বিডিএফসি মালয়েশিয়ার ইকবাল, মঈনুল, আলী ও মোহাম্মদ আরাফাত।

Chittagong Association's Futsal in Malaysia 5

টুর্নামেন্টে সুশৃঙ্খল দলের পুরস্কার পায় ডায়নামিক পটিয়া দল। টুর্নামেন্টে ৪ গোল দিয়ে ম্যান অব টুর্নামেন্ট হন এফসি লোহাগড়া দলের ফরহাদ। টুর্নামেন্টে অংশ নেওয়া অন্য দলগুলো হচ্ছে কর্ণফুলী স্পোর্টস একাডেমি, চট্টগ্রাম একাদশ, কক্সবাজার আল হেলাল, আনোয়ারা সিটিজি ও চট্টগ্রাম মহানগর দল।

Chittagong Association's Futsal in Malaysia 6

টুর্নামেন্টে অংশ নেওয়া প্রত্যেক খেলোয়াড় চট্টগ্রামের আঞ্চলিক ভাষাভাষী এবং চট্টগ্রাম ও কক্সবাজারের স্থায়ী বাসিন্দা। টুর্নামেন্টের ম্যাচ উপভোগ করার জন্য কুয়ালালামপুর ও আশেপাশের এলাকায় বসবাসকারী চট্টগ্রামবাসীরা ভিড় করেন। অসংখ্য দর্শকে পরিপূর্ণ ছিল মাঠের বাইরে। দর্শকেরা আনন্দ উল্লাসের সাথে খেলা উপভোগ করতে দেখা যায়। হাংতুয়া, বুকিত বিনতাং, টাইমস্কয়ার, পুড়ু এলাকায় বসবাসকারী বাংলাদেশের অন্য জেলার প্রবাসীরাও খেলা উপভোগ করেন।

বিষয়: ফুটবলকুয়ালালামপুরচট্টগ্রাম সমিতিমালয়েশিয়াপ্রবাসী
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।