
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
সোদি আরবে কাজের ক্ষেত্র ও মাত্রা বাড়াতে এবার খণ্ডকালীন কাজের জন্য লেবার ভিসা দিচ্ছে দেশটির সরকার। গত মঙ্গলবার এই নিয়ম অনুমোদন করেন সৌদি যুবরাজ (কার্যত শাসক) মোহাম্মদ বিন সালমান।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, এই নিয়মের আওতায় খণ্ডকালীন কাজের ভিসা দেওয়া হবে। প্রতি বছর হজ ও ওমরাহ পালন করতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেকেই সৌদি আরবে যান। তাদের সেবা দিতে এই নিয়ম শুরু করতে যাচ্ছে দেশটি।
সৌদি মানবসম্পদ মন্ত্রণালয় বলছে, পদক্ষেপটি বেসরকারী খাতকে চাহিদা এবং শ্রম বাজারের প্রয়োজনীয়তা অনুসারে অস্থায়ী ভিসা দেওয়ার সুযোগ করে দিয়েছে। এতে চাকরির বাজার আরও আকর্ষণীয় হবে।
তবে ওমরাহ হজের কাজে যুক্ত থাকার জন্য সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে নিতে হবে। এক্ষেত্রে প্রাথমিকভাবে হিজরি শাবান মাসের ১৫ তারিখ থেকে মহররম মাসের শেষ পর্যন্ত ভিসা দেওয়া হবে।
এই নিয়মের মাধ্যমে বিভিন্ন চুক্তিভিত্তিক প্রতিষ্ঠান ও সরকারের মধ্যে ভালো যোগসূত্র স্থাপিত হবে বলেই মনে করছে সৌদি আরব।

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।