Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

বাহরাইনে প্রবাসীদের জন্য জাতীয় পরিচয়পত্র কার্যক্রমের উদ্বোধন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ২০: ২৩
বাহরাইনে প্রবাসীদের জন্য জাতীয় পরিচয়পত্র কার্যক্রমের উদ্বোধন
ছবি: বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের সৌজন্যে

বাহরাইনে বাংলাদেশ নির্বাচন কমিশনের উদ্যোগে জাতীয় পরিচয়পত্র কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশ দূতাবাসে এই কার্যক্রম উদ্বোধন করা হয়।

Advertisement
Advertisement
Advertisement

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। বিশেষ অতিথি ছিলেন নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান, বাহরাইনের তথ্য ও ই-গভর্নমেন্টের (সিপিআর) নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী আল কায়িদ, উপ-প্রধান নির্বাহী (পরিসংখ্যান ও জনসংখ্যা রেজিস্ট্রি) মিসেস দুয়া সুলতান, পরিচালক (যোগাযোগ ও বিপণন) মিসেস লুলওয়া। সভাপতিত্ব করেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার।

অনুষ্ঠানে আব্দুর রহমানেল মাছউদ তার বক্তব্যে বাংলাদেশি নাগরিকদের জন্য জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব তুলে ধরে বলেন, জাতীয় পরিচয়পত্র প্রতিটি নাগরিকের সেফটি ও সিকিউরিটির জন্য অতিপ্রয়োজনীয় একটি কার্ড। তিনি বাহরাইনে বসবাসরত যেসব প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র নেই তাদেরকে দূতাবাসের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র নেওয়ার আহ্বান জানান।

Advertisement
Advertisement
Advertisement
ছবি: বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের সৌজন্যে
ছবি: বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের সৌজন্যে

মো: রইস হাসান সরোয়ার বলেন, আজ আমাদের জন্য একটি আনন্দঘন দিন। প্রবাসীদের দীর্ঘ দিনের প্রত্যাশা জাতীয় পরিচয়পত্রের সেবা বাংলাদেশ দূতাবাস থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো। আপনারা এখন দূতাবাসের মাধ্যমে এনআইডির জন্য আবেদন করতে পারবেন।

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে আনন্দমুখর পরিবেশে গনশুনানি অনুষ্ঠিতPublic hearing at Bangladesh Embassy in Bahrain

মুহাম্মদ হাসানুজ্জামান তার বক্তব্যে জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, সরকারি সকল ধরনের ডিজিটাল সেবা পেতে হলে জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। যাদের এনআইডি নেই তারা দূতাবাস থেকে আবেদন করবেন। অন্যদেরও করার জন্য উৎসাহিত করবেন।

বাহরাইনের তথ্য ও ই-গভর্নমেন্টের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী আল কায়িদ তার বক্তব্যে বাংলাদেশের জাতীয় পরিচয় পত্রের সাথে বাহরাইনে প্রচলিত সিপিআর কার্ডের গুরুত্ব তুলে ধরেন এবং তিনি বাংলাদেশ ও বাহরাইনের মাঝে বিভিন্ন সেক্টরে বন্ধুত্বপূর্ণ সর্ম্পক আরও বৃদ্ধি পাবে বলে আশা ব্যক্ত করেন।

ছবি: বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের সৌজন্যে
ছবি: বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের সৌজন্যে

অনুষ্ঠানে বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার ও বিদেশি অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ ছাড়া দুজন সেবা প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পরিচয়পত্র প্রদান করা হয়।শতাধিক প্রবাসী ও বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতারা বিপুল উৎসাহ ও আগ্রহ নিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বিষয়: প্রবাসীএনআইডিবাংলাদেশিনির্বাচন কমিশনারবাংলাদেশ দূতাবাসবাহরাইনকার্যক্রমনির্বাচন কমিশনবাংলাদেশি কমিউনিটি
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।