Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

আমেরিকার গ্রিন কার্ড পেতে হলে ফিরতে হবে নিজ দেশে

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ২৩ মে ২০২৬, ২০: ০১
আমেরিকার গ্রিন কার্ড পেতে হলে ফিরতে হবে নিজ দেশে

আমেরিকা যুক্তরাষ্ট্রে অবস্থানরত অন্য দেশের নাগরিকদের জন্য কঠোর এক বার্তা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এখন থেকে যেসব বিদেশি তাদের সাময়িক ‘ইমিগ্রেশন স্ট্যাটাস’ পরিবর্তন করে স্থায়ীভাবে বসবাসের অনুমতি বা ‘গ্রিন কার্ড’ পেতে চান, তাদের নিজ দেশে ফিরে গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা রয়টার্স বলছে, আমেরিকান নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস) গতকাল শুক্রবার এক নতুন নীতিমালায় এই ঘোষণা দিয়েছে। এতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিজ দেশের আমেরিকান দূতাবাস বা কনস্যুলেটের মাধ্যমে এই আবেদন করতে হবে।

আমেরিকান প্রশাসনের এই নতুন পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে বিভিন্ন মানবাধিকার ও অভিবাসী সহায়তা সংস্থা।

Advertisement
Advertisement
Advertisement

নীতিমালায় যা বলা হয়েছে

ইউএসসিআইএসের নির্দেশিকায় বলা হয়েছে, কোনো বিদেশি যদি সাময়িকভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রে রয়েছেন এবং গ্রিন কার্ড পেতে চান, তবে তাকে অবশ্যই নিজ দেশে ফিরে গিয়ে আবেদন করতে হবে। কর্মকর্তারা এখন থেকে প্রতিটি আবেদন অত্যন্ত গুরুত্বের সঙ্গে যাচাই করবেন।

আমেরিকা যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) এক বিবৃতিতে জানায়, “যেসব বিদেশি সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে আছেন এবং গ্রিন কার্ড চান, তাদের আবেদনের জন্য অবশ্যই নিজ দেশে ফিরে যেতে হবে। এই নীতিটির মাধ্যমে আমাদের অভিবাসন ব্যবস্থা আইনের মূল উদ্দেশ্য অনুযায়ী কাজ করতে পারবে। এর ফলে আইনি ফাঁকফোকর বন্ধ হবে।”

সংস্থাটি আরও জানায়, নতুন এই নিয়মের ফলে কাজের চাপ কমবে এবং ইউএসসিআইএস কর্মকর্তারা অন্য জটিল কাজগুলো দ্রুত নিষ্পত্তি করার জন্য পর্যাপ্ত সময় পাবেন।

গত এক বছরে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অভিবাসন ব্যবস্থা সংকুচিত করতে যেসব পদক্ষেপ নিয়েছে, শুক্রবারের এই ঘোষণা তারই সর্বশেষ অংশ।

এর আগে গত বছর ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক শিক্ষার্থী, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচিতে আসা দর্শনার্থী এবং গণমাধ্যমকর্মীদের ভিসার মেয়াদ কমিয়ে আনার উদ্যোগ নিয়েছিল। এ ছাড়া গত জানুয়ারি মাসে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত ১ লাখের বেশি ভিসা বাতিল করা হয়েছে।

বিষয়: যুক্তরাষ্ট্রআমেরিকাগ্রিন কার্ডভিসাঅভিবাসন নীতিডোনাল্ড ট্রাম্পপররাষ্ট্র মন্ত্রণালয়
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।