
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
কুয়েতে সরকারি খাত বা আকুদ হুকুমা ভিসা পরিবর্তন করে বেসরকারি খাত বা আহলি ভিসাতে স্থানান্তর করার সুযোগ দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নভেম্বর থেকে আকুদ হুকুমা ভিসা ক্যাটাগরি পরিবর্তন করা যাবে।
স্থানীয় ইংরেজি দৈনিক কুয়েত টাইমসের খবরে বলা হয়েছে, কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রী এবং সরকারি জনশক্তি বিভাগের চেয়ারম্যান শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল-সাবাহ নতুন এই নিয়ম জারি করেন।
এর মাধ্যমে কুয়েতপ্রবাসীরা আগামী ৩ নভেম্বর থেকে আকুদ বা সরকারি খাতের ভিসা বেসরকারি খাতে বা আহলিতে পরিবর্তনের সুবিধা পাবেন। তবে এর জন্য অবশ্যই ৫টি শর্ত অবশ্যই পূরণ করতে হবে।
১. চলমান চুক্তি ও প্রকল্প শেষ হতে হবে।
২. চলমান চুক্তিতে একজন শ্রমিককে অবশ্যই এক বছর সম্পূর্ণ করতে হবে।
৩. বর্তমান কোম্পানি থেকে অবশ্যই স্থানান্তরের অনুমতি নিতে হবে।
৪. জনশক্তি ও পাবলিক অথরিটিকে সংশ্লিষ্ট সরকারি মন্ত্রণালয়ে অবশ্যই চিঠি দিয়ে নিশ্চিত করতে হবে যে, চলমান প্রকল্পটি সম্পূর্ণ হয়েছে এবং এখন আর শ্রমিকদের প্রয়োজন নেই।
৫. ভিসা স্থানান্তরে জন্য ৩৫০ কুয়েতি দিনার সরকারি খরচ পরিশোধ করতে হবে।
কুয়েতে বর্তমানে প্রায় তিন লাখ প্রবাসী বাংলাদেশি কাজ করছেন। তাদের এক তৃতীয়াংশ আকুদ হুকুমা ভিসায় ক্লিনার কোম্পানিতে কাজ করেন। কাজের সময় ৮ ঘণ্টা। মাসিক বেতন মাত্র ৭৫ দিনার (বাংলাদেশি মুদ্রায় ৩০ হাজার টাকা)।
আকুদ হুকুমা ভিসার নিয়ম অনুযায়ী কোনো প্রকল্পের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে শ্রমিকদের নিজ দেশে চলে যেতে হতো। কোম্পানির নতুন কোনো সরকারি প্রকল্পে কাজের চুক্তি হলে নির্দিষ্ট ফি দিয়ে শ্রমিকদের আকামা নবায়ন করতে হতো। যেসব ক্লিনিং কোম্পানিগুলোর শ্রমিকেরা সরকারি প্রকল্পে কাজ করেন, তাদের ভিসা ক্যাটাগরি আকুদ হুকুমা বা সরকারি প্রকল্পের ভিসা বলা হয়ে থাকে।
আকুদ হুকুমা ভিসাধারী অনেকের দক্ষতা থাকা সত্ত্বেও অন্য কোথাও কাজ করার সুযোগ তাদের ছিল না। দীর্ঘদিন ধরে তারা তাদের আকুদ ভিসা আহালি ভিসাতে পরিবর্তন করার অপেক্ষায় ছিলেন।
কুয়েত সরকার এই সুযোগ দেওয়ার ফলে কুয়েতপ্রবাসী বাংলাদেশিদের অনেকে সুযোগটি গ্রহণ করতে পারবেন। এতে করে দক্ষতার ভিত্তিতে আগের চেয়ে বেশি অর্থ উপার্জন করতে পারবেন বলে মনে করছেন আকুদ ভিসাধারী প্রবাসীরা।

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।