
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
গাজায় গণহত্যা চালানোর জন্য ইসরাইলকে কঠিন মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
গাজায় শুরু হওয়া যুদ্ধের বর্ষপূর্তিতে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানায়।
সোমবার (৭ অক্টোবর) সামাজিকমাধ্যম এক্সে এরদোয়ান লিখেছেন– এটা ভুলে যাওয়া উচিত হবে না যে, আজ হোক বা কাল, ইসরাইলকে এ ‘গণহত্যা’র মূল্য দিতে হবে। এক বছর ধরে এটা চলেছে। এখনো তা অব্যাহত রয়েছে।
তিনি লিখেছেন– মানবতার অভিন্ন জোট যেভাবে নাৎসি নেতা অ্যাডলফ হিটলারকে থামিয়ে দিয়েছিল, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর হত্যাকাণ্ডের নেটওয়ার্ককেও একইভাবে থামিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের দক্ষিণাঞ্চলে নজিরবিহীন হামলা চালায় হামাস। হামলায় ইসরাইলে ৩০০ সেনাসহ প্রায় এক হাজার ২০০ জন নিহত হন। একইসঙ্গে ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে আসা হয়। এরপর গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল।
গাজা ভূখন্ডে গত এক বছরে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৪১ হাজার ৯০৯ জন প্রাণ হারিয়েছেন। যাদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। একই সময়ে আহত হয়েছেন ৯৭ হাজার ৩০৩ জন। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো এ সংখ্যাকে বিশ্বাসযোগ্য বলেছে জাতিসংঘ।
সূত্র: আনাদোলু এজেন্সি।

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।