Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

ইকামা বাণিজ্যের বিরুদ্ধে কঠোর আইন করছে কুয়েত

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪, ০৭: ৫০
ইকামা বাণিজ্যের বিরুদ্ধে কঠোর আইন করছে কুয়েত

বসবাসের অনুমতি বা ইকামা ও এন্ট্রি ভিসার বাণিজ্য ঠেকাতে একটি খসড়া আইন অনুমোদন করেছে কুয়েত সরকার। এই সপ্তাহের শুরুতে কুয়েতের মন্ত্রিসভার বৈঠকে ৩৬ অনুচ্ছেদের আইনের খসড়াটি অনুমোদন দেওয়া হয়। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

Advertisement
Advertisement
Advertisement

এতে বলা হয়, কুয়েত সরকারের খসড়া আইনে বিদেশিদের প্রবেশ, উপযুক্ত কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি, বিদেশিদের বাসস্থান, আবাসনের অনুমতি, এসব সম্পর্কিত অপরাধ, নির্বাসন এবং জরিমানার বিষয়গুলো উল্লেখ করা হয়েছে।

খসড়া আইনে ইকামা বাণিজ্য নিষিদ্ধ করা হয়েছে। কুয়েতে ইকামা বাণিজ্য বলতে অর্থের বিনিময়ে এন্ট্রি ভিসা, বসবাসের অনুমতি এবং তা নবায়নের সুবিধা পাওয়াকে বোঝানো হয়।

খসড়া আইনে আরও বলা হয়, একজন প্রবাসীকে নিয়োগ কর্তা যে কাজের জন্য নিয়োগ দিয়েছেন তাঁকে শুধু সেই কাজই করতে হবে। এছাড়া কোনো তৃতীয়পক্ষ তাঁকে আশ্রয় দিতে পারবে না। যাদের কাছে বৈধ ইকামা নেই তাঁদেরকেও আশ্রয় দেওয়া নিষিদ্ধ করা হয়েছে এই নতুন খসড়া আইনে ।

Advertisement
Advertisement
Advertisement

খসড়া আইনের আরেকটি অনুচ্ছেদে বলা হয়েছে যে, কোনো প্রবাসী ভিসার মেয়াদ, অস্থায়ী বা নিয়মিত বসবাসের অনুমতির মেয়াদ শেষ হলেও যদি কুয়েত না ছাড়ে তাহলে, তা নিয়োগকারীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জানাতে হবে।

মাত্র ১৭,৮১৮ বর্গকিলোমিটার আয়তনের কুয়েতের জনসংখ্যা ৪৯ লাখ। এদের অর্ধেকেরও বেশি অভিবাসী, এবং তাদের মধ্যে অনেকেই নাগরিকত্ব পেয়েছেন। অভিবাসীর সংখ্যা বেড়ে যাওয়ায় আরব বংশোদ্ভূত আদি নাগরিকরা সংখ্যালঘু ও কোণঠাসা অবস্থায় পড়ছেন বলে মনে করছে কুয়েত সরকার। এই কারণে বিগত কয়েক বছর ধরে সরকার অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে।

বিষয়: কুয়েতস্বরাষ্ট্র মন্ত্রণালয়মধ্যপ্রাচ্যভিসাইকামাপ্রবাসী বাংলাদেশি
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।