Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে বন্দুকধারীর হামলায় ৩ জন নিহত

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০০: ৪৬
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে বন্দুকধারীর হামলায় ৩ জন নিহত

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) রাজ্যে বন্দুকধারীর হামলায় তিনজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement
Advertisement
Advertisement

খবর বার্তা সংস্থা রয়টার্সের।

পুলিশ জানিয়েছে, হামলায় নিহত ব্যক্তিদের দুজন নারী ও একজন পুরুষ। আরেকজন পুরুষকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তার অবস্থা স্থিতিশীল।

পুলিশ আরও জানিয়েছে, হামলাকারীকে ধরতে নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী সিডনির প্রায় ৬১১ কিলোমিটার পশ্চিমে লেক কারজেলিগো শহরে অভিযান চালানো হয়। এ জন্য স্থানীয় বাসিন্দাদের ঘরে থাকার অনুরোধ করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

দ্য সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, এটি গৃহস্থালি সহিংসতার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। একজন বন্দুকধারী অস্ত্র নিয়ে শহরে অবস্থান করছেন বলে মনে করা হচ্ছে।

গত ডিসেম্বরে সিডনির বন্দাই সমুদ্রসৈকতে দুই বন্দুকধারীর হামলায় ১৫ জন নিহত হয়। এটি গত কয়েক দশকে অস্ট্রেলিয়ায় সবচেয়ে বড় গোলাগুলির ঘটনা। এর এক মাসের মাথায় নিউ সাউথ ওয়েলসে এ হামলার ঘটনা ঘটল।

নিউ সাউথ ওয়েলস সবচেয়ে বেশি অস্ত্র ব্যবহারের জন্য পরিচিত। সেখানে একজন ব্যক্তি সর্বোচ্চ ৪টি বন্দুক রাখতে পারে। তবে লাইসেন্সধারীদের জন্য ‘গান ক্লাবের’ সদস্য হওয়া বাধ্যতামূলক।

বিষয়: নিউ সাউথ ওয়েলসবন্দুক হামলানারীআহতঅস্ট্রেলিয়ানিহতহামলা
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।