
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
মালদ্বীপের গুরাইধু আইল্যান্ডে অবৈধভাবে বসবাস ও ব্যবসা করার অভিযোগে ৩৯ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিবাসীরা বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভারত ও নাইজেরিয়ার নাগরিক। তাদের পরিচয় প্রকাশ করেনি ইমিগ্রেশন বিভাগ।
শনিবার (২৬ অক্টোবর) স্থানীয় গণমাধ্যমকে অভিবাসন বিভাগ থেকে জানানো হয়েছে, মালদ্বীপের ইমিগ্রেশন বিভাগ ও পুলিশ যৌথভাবে এই অভিযানে অংশ নেয়।
মালদ্বীপের ইমিগ্রেশন নিয়ন্ত্রক জেনারেল মোহাম্মদ শামআন ওয়াহেদ বলেছেন, মালদ্বীপের আইল্যান্ডগুলোতে অবৈধ অভিবাসী বেড়ে যাওয়ায় স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর এ অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযান চলাকালে ৪২টি স্থানে তল্লাশি চালানো হয় এবং ১০৬ জন বিদেশিকে আটক করা হয়। ১১ বিদেশির ভিসা অসম্পূর্ণ ছিল। তাদের ইমিগ্রেশনে হাজির হওয়ার জন্য লিখিত নোটিশ দেওয়া হয়েছে। গ্রেপ্তাররা বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভারত ও নাইজেরিয়ার বাসিন্দা।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) শুরু হওয়া এই বিশেষ অভিযান ক্রমান্বয়ে দেশটির বিভিন্ন জায়গায় পরিচালনা করা হবে বলে জানিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।