Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

সুইজারল্যান্ডে বাংলাদেশ ক্লাব জেনেভার নতুন কমিটি ঘোষণা

সহিদুল আলম স্বপন, জেনেভা, সুইজারল্যান্ড

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১৯: ১২
সুইজারল্যান্ডে বাংলাদেশ ক্লাব জেনেভার নতুন কমিটি ঘোষণা

সুইজারল্যান্ডের জেনেভাভিত্তিক প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ ক্লাব জেনেভার নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। আগামী তিন বছরের জন্য সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন যথাক্রমে নুরুল ইসলাম, মারুফ আনোয়ার ও তানভীর আলম চৌধুরী।

Advertisement
Advertisement
Advertisement

রোববার (২ নভেম্বর) জেনেভার স্থানীয় একটি কমিউনিটি হলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় সংগঠনটির ত্রিবার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন ও বার্ষিক সাধারণ সভা–২০২৫।

সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি হারুন রশিদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নুরুল ইসলাম।

সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী, নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন সাবেক সভাপতি হারুন রশিদ ও সদস্য আনোয়ারুল ইসলাম জজ।

Advertisement
Advertisement
Advertisement

Bangladesh Club Geneva announces new committee 2

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন জমাদানের সময়সীমা শেষে ৩টি পদের জন্য একক প্রার্থী মনোনয়ন জমা পড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন সম্পন্ন হয়।

নবনির্বাচিত সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ আনোয়ার তাদের বক্তব্যে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, ‘বাংলাদেশ ক্লাব জেনেভা প্রবাসে থেকেও বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও মানবিক মূল্যবোধ রক্ষায় কাজ করে যাবে।’

সংগঠনের নেতারা জানান, প্রবাসীদের মতামতের ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হবে।

সভায় বক্তারা বলেন, প্রবাসে থেকেও বাংলাদেশের সংস্কৃতি, ঐক্য ও মানবিক মূল্যবোধ ধরে রাখা বাংলাদেশ ক্লাব জেনেভার মূল লক্ষ্য। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই সুইজারল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সহযোগিতা ও সাংস্কৃতিক বন্ধন দৃঢ় করতে কাজ করে আসছে।

Bangladesh Club Geneva announces new committee 3

প্রায় ৩০ বছর আগে জেনেভায় কয়েকজন তরুণ প্রবাসীর উদ্যোগে ‘প্রবাস’ নামে সংগঠনটির সূচনা হয়। এই সংগঠন পরে রূপ নেয় বাংলাদেশ ক্লাব জেনেভাতে। ২০১৯ সালে ক্লাবটি সুইজারল্যান্ড সরকারের আনুষ্ঠানিক নিবন্ধন লাভ করে এবং বর্তমানে এটি সুইজারল্যান্ডের একমাত্র নিবন্ধিত বাংলাদেশি প্রবাসী সংগঠন হিসেবে স্বীকৃত।

একটি অরাজনৈতিক, অলাভজনক ও ধর্মনিরপেক্ষ সামাজিক সংগঠন হিসেবে বাংলাদেশ ক্লাব জেনেভা নিয়মিতভাবে আয়োজন করে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে ঈদ, পূজা, একুশে ফেব্রুয়ারি, স্বাধীনতা দিবস ও পয়লা বৈশাখসহ বিভিন্ন জাতীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতেও সংগঠনটি সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। সভা শেষে জেনেভাপ্রবাসী গৃহিণীদের হাতে তৈরি পায়েস, মিষ্টান্ন ও নৈশভোজ পরিবেশনের মাধ্যমে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

বিষয়: নির্বাচনজেনেভাসুইজারল্যান্ডবাংলাদেশিপ্রবাসী
সর্বশেষ
  • ১

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

  • ২

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

  • ৩

    ধানমন্ডি ২৭ নম্বরে আগুন, সবশেষ যা জানা গেল

  • ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

  • ৫

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।