Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

ইসরায়েলের সঙ্গে ৫ বছরের যুদ্ধবিরতিতে রাজি হামাস

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ১৬: ৫৭
ইসরায়েলের সঙ্গে ৫ বছরের যুদ্ধবিরতিতে রাজি হামাস

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী ও গাজা নিয়ন্ত্রণকারী হামাস জানিয়েছে, তারা ইসরায়েলের সঙ্গে ৫ বছরের একটি যুদ্ধবিরতিতে যেতে প্রস্তুত। বিনিময়ে তারা তাদের কাছে থাকা সব জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে।

Advertisement
Advertisement
Advertisement

আজ শনিবার (২৬ এপ্রিল) হামাসের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, হামাস গাজায় যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তিতে পৌঁছাতে ইচ্ছুক। সংগঠনটির এক কর্মকর্তা জানিয়েছেন, চুক্তি অনুযায়ী অবশিষ্ট সব জিম্মিকে এক দফায় মুক্তি দেওয়া হবে। এর বিনিময়ে ৫ বছরের যুদ্ধবিরতি কার্যকর হবে। নাম প্রকাশে অনিচ্ছুক হামাসের ওই কর্মকর্তা জানিয়েছেন, ‘হামাস এক দফায় বন্দী বিনিময়ের জন্য প্রস্তুত। এর বিনিময়ে ৫ বছরের জন্য শত্রুতা বন্ধ থাকবে।’

এদিকে, হামাসের একটি প্রতিনিধিদল মিসরের রাজধানী কায়রোর উদ্দেশে রওনা দিয়েছে। সেখানে তারা মিসরীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। খলিল আল-হাইয়া এই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। আশা করা হচ্ছে, তারা মিসরের কাছে যুদ্ধ অবসানের বিষয়ে হামাসের দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন। হামাসের আরেক জ্যেষ্ঠ কর্মকর্তা তাহের আল-নুনু আগেই স্পষ্ট জানিয়েছেন, আলোচনায় সংগঠনের অস্ত্র পরিত্যাগ নিয়ে কোনো দর-কষাকষি হবে না।

Advertisement
Advertisement
Advertisement

উল্লেখ্য, গাজায় এখনো হামাসের কাছে ৫৯ জন জিম্মি বন্দী আছে। তাদের ফিরিয়ে আনা এবং গাজায় যুদ্ধবিরতি কার্যকর করার জন্য আলোচকেরা কাজ করছেন। হামাস কর্তৃপক্ষের দাবি, গাজায় যুদ্ধে বিপুলসংখ্যক বেসামরিক লোক নিহত হয়েছে।

এর আগে, গত সপ্তাহে এক জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছিল, হামাস-ইসরায়েল যুদ্ধ বন্ধে নতুন একটি প্রস্তাব তৈরি করেছে মধ্যস্থতাকারী দেশ কাতার ও মিসর। ওই কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, নতুন এই প্রস্তাব কার্যকর হলে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি থাকবে ৫ থেকে ৭ বছর। এই সময়ে জিম্মিদের মুক্তি দেবে হামাস, বিনিময়ে ইসরায়েলের কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্তি দেবে নেতানিয়াহু প্রশাসন। এই চুক্তির আওতায় গাজা থেকে ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহার করা হবে, একপর্যায়ে আনুষ্ঠানিকভাবে অবসান হবে দুই পক্ষের মধ্যের সংঘাতের।

সে সময় বিবিসির প্রতিবেদনে বলা হয়েছিল, আলোচনার সঙ্গে ঘনিষ্ঠ এক ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, হামাস ইঙ্গিত দিয়েছে যে, গাজা শাসনের দায়িত্ব তারা এমন কোনো ফিলিস্তিনি সংস্থার কাছে হস্তান্তর করতে প্রস্তুত, যে বিষয়ে জাতীয় ও আঞ্চলিক স্তরে ঐকমত্য রয়েছে। কর্মকর্তা জানান, এই সংস্থা হতে পারে পশ্চিম তীরভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষ পিএ বা নতুন করে গঠন করা কোনো প্রশাসনিক কাঠামো।

বিষয়: যুদ্ধবিরতিজিম্মিমধ্যপ্রাচ্যহামাসমুক্তিফিলিস্তিনগাজা
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।