
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪৩ হাজার ছাড়িয়ে গেছে। পাশাপাশি ইসরায়েলি বাহিনী ও লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।
ফিলিস্তিনের উত্তর গাজা অবরুদ্ধ করে তিন সপ্তাহ ধরে চালানো ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানে এক হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে গতকাল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। নিহত ব্যক্তিদের বেশির ভাগই নারী ও শিশু।
এ নিয়ে গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় গাজায় ৪৩ হাজার ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ১ হাজার ১১০ জন। সর্বশেষ ৪৮ ঘণ্টায় নিহত হয়েছেন ৯৬ জন। আহত হয়েছেন ২২৭ জন।
এদিকে গাজায় যুদ্ধবিরতির চলমান প্রচেষ্টার অংশ হিসেবে প্রাথমিকভাবে দুই দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। এ সময় গাজায় বন্দী থাকা চার ইসরায়েলির মুক্তির বিনিময়ে নির্দিষ্টসংখ্যক ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। তবে এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু।
অন্যদিকে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। রকেট ছুড়ে ইসরায়েলের বিমান হামলার জবাব দিচ্ছে হিজবুল্লাহ। লেবাননের দক্ষিণাঞ্চলে ঢুকে পড়া ইসরায়েলি বাহিনীর সঙ্গে হিজবুল্লাহর যোদ্ধাদের লড়াইয়ের খবর পাওয়া গেছে। এ ছাড়া লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর টায়রের বড় অংশ থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল।
সূত্র: রয়টার্স

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।