
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
জাপানের টোকিওতে সদ্য প্রয়াত বরেণ্য লোকসংগীতশিল্পী ফরিদা পারভীন স্মরণে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
জাপানপ্রবাসী বিশিষ্ট সংগীতশিল্পী শাম্মী বাবলীর উদ্যোগে গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) টোকিওর আকাবানি বিভো হলে এ সভা আয়োজন করা হয়।
স্মরণ সভার সূচনায় তাঁর বিদেহি আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়।
এরপর ফরিদা পারভিনের মৌলিক গান ও লালন গান দিয়ে বানানো আদিত্য শাহীন নির্মিত একটি ডকুমেন্টারি প্রদর্শিত হয়।

সভায় প্রয়াত ফরিদা পারভীনের জাপানে নানা অর্জনের তথ্যগুলো জানানো হয়। সেগুলো হলো; এক. বাংলাদেশে কার্যরত জাপানি এনজিও ‘শাপলা নীড়’–এর ৩০ বছর পূর্তি উপলক্ষে ২০০২ সালে বাংলাদেশের পরম বন্ধু ইকুফুমি ফকুজাওয়ার আগ্রহে পূর্ণ বাদ্যযন্ত্রীসহ সারা জাপানে মাসব্যপী ২৮টি কনসার্ট আয়োজন। দুই. ২০০৮ সালে জাপানের মর্যাদাবান Fukuoka Asian Cultural Prize অর্জনের তথ্যটি জাপানে ফরিদা পারভীনের জনপ্রিয়তা প্রমাণ করে।

ফরিদা পারভীনকে নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন ছালেহ মোহাম্মদ আরিফ, মুক্তিযোদ্ধা অজিত কুমার বড়ুয়া, হোসেন শাহু, সিনিয়র সাংবাদিক কাজী ইনসানুল হক, টোকিও বৈশাখী মেলার সমন্বয়ক জাকির জোয়ার্দার, মাইকেল এলেন, শামীম আহমেদ, আবু সুফিয়ান জুয়েল, দেলওয়ার হোসেন ডিউ, ওয়াহিদ মোল্লা, আজাদ চৌধুরী, মোহাম্মদ শরীফ, সাব্বির আহমেদ, কাহালে কর্ণধার কামরুল হাসান লিপু।

আরও বক্তব্য দেন স্বরলিপির এম আলম মাহী, মুহিত মোহাম্মদ, সুমি চৌধুরী, সায়মন এবং উত্তরণের রতন খন্দকার।
আলোচনার পাশাপাশি গান পরিবেশন করেন সুমি চোধুরী, কুষ্টিয়ার সন্তান রতন খন্দকার লালনের আখড়া, ফরিদা পারভীনের সঙ্গে তার স্মৃতিচারণ এবং সেই সঙ্গে দর্শকদের নিয়ে বেশ কটি লালন গান পরিবেশন করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এরশাদ রানা।

সব শেষে আহবায়ক শাম্মী বাবলী অনুষ্ঠানে আগত সবার প্রতি কৃতজ্ঞতা জানান এবং নিজ কন্ঠে লালনের গান গেয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
ছোট্ট অনাড়ম্বর একটি অনুষ্ঠান, কিন্তু স্নিগ্ধ ও মনোরম পরিবেশনার কারণে অনুষ্ঠানটি উপস্থিত সবার মন জয় করেছে। এমন সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য জাপানপ্রবাসী শিল্পী শাম্মী বাবলীকে সবাই ধন্যবাদ জানান।

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।