
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
ঘূর্ণিঝড় হেলেনের আঘাতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে।
বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বৃহস্পতিবার (৩ অক্টোবর) এনবিসি নিউজের খবরে বলা হয়েছে, গত সপ্তাহে ফ্লোরিডায় আঘাত হানার পর থেকে ঘূর্ণিঝড় হেলেনের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের ৬টি অঙ্গরাজ্যে অন্তত ২০৪ জন নিহত হয়েছেন।
২০০৫ সালে ঘূর্ণিঝড় ক্যাটরিনার পর যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানা সবচেয়ে প্রাণঘাতী হ্যারিকেনে পরিণত হয়েছে হেলেন।
শুধুমাত্র নর্থ ক্যারোলাইনাতেই অর্ধেকের বেশি মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। সেখানে অন্তত ৯৮ জনের মৃত্যু হয়েছে। বিশেষ করে, পশ্চিম নর্থ ক্যারোলাইনায় অবস্থিত বুনকোম্ব কাউন্টিতে ৬১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
হ্যারিকেন হেলেনে ক্ষতিগ্রস্তদের কাছে খাবার, পানি ও অন্য গুরুত্বপূর্ণ পণ্য সরবরাহে সহায়তা করতে অবিলম্বে এক হাজার সক্রিয় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।
নর্থ ক্যারোলাইনার গভর্নর রয় কুপার জানিয়েছেন, ইতিমধ্যে নর্থ ক্যারোলাইনার ন্যাশনাল গার্ড বাহিনীর সহস্রাধিক সেনা মোতায়েন করা হয়েছে যারা খাদ্য ও পানি সরবরাহ এবং অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করছে।
বৃহস্পতিবার গভর্নর বলেন, রাজ্যের পশ্চিমাঞ্চলের মানুষকে চব্বিশ ঘণ্টা সহায়তা করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
বুধবার ক্ষয়ক্ষতি জরিপের জন্য ক্যারোলিনা সফর করেন বাইডেন। পরে ফ্লোরিডা ও জর্জিয়া সফর করার ছিল তাঁর।

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।