Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

বাহরাইনের চমক: ১০ হাজারের বেশি গোল্ডেন ভিসা

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪, ২২: ০৫
বাহরাইনের চমক: ১০ হাজারের বেশি গোল্ডেন ভিসা

মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন বিদেশিদের জন্য ১০ হাজারের বেশি গোল্ডেন রেসিডেন্সি ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সে দেশের ন্যাশনালিটি পাসপোর্টস অ্যান্ড রেসিডেন্সি অ্যাফেয়ার্স (এনপিআরএ) বিষয়টি অনুমোদন করেছে। বিশ্বের ৯৯টি দেশের নাগরিকেরা এই বিশেষ ভিসা পাবেন।

Advertisement
Advertisement
Advertisement

এ ব্যাপারে অ্যারাবিয়ান বিজনেসের এক প্রতিবেদনে বলা হয়, বাহরাইনের অর্থনৈতিক ও বিনিয়োগ প্রবৃদ্ধি, দক্ষ ও মেধাবীদের আকর্ষণ করার অংশ হিসেবে এ রেসিডেন্সি বা আবাসিক ভিসা দেয়া হচ্ছে।

এবারে যারা এই গোল্ডেন রেসিডেন্সি ভিসা পাচ্ছেন তাদের মধ্যে বিভিন্ন ক্ষেত্রের পেশাদার ব্যক্তিরা রয়েছেন। শিল্পী ও ক্রীড়াবিদসহ অন্তর্ভুক্ত রয়েছেন দেশটিতে দীর্ঘ সময় অবস্থানরত পেশাজীবী ও তাদের পরিবারের সদস্যরা।

সম্প্রতি বাহরাইনে অনুষ্ঠিত ‘গেটওয়ে গালফ ২০২৪’ শীর্ষক বিশেষ আয়োজন থেকে গোল্ডেন রেসিডেন্সি ভিসার ঘোষণা করা হয়। ফোরামটি মধ্যপ্রাচ্যের এই অঞ্চলের দ্রুত পরিবর্তনশীল অর্থনীতিতে বিনিয়োগ নিয়ে কাজ করছে। সাম্প্রতিক এ অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন দেশের সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী নেতা ও নির্বাহীরা। সেখানে বাহরাইনের ‘ইকোনমিক ভিশন ২০৩০’ নিয়ে আলোচনা করেন দেশটির কর্মকর্তারা। তারা বলেন, এ লক্ষ্য সামনে রেখে আবাসিক পরিষেবার ডিজিটাল রূপান্তরে কাজ করছে দেশটি।

Advertisement
Advertisement
Advertisement

টানা পাঁচ বছরের বেশি বাহরাইনে বসবাস করলে পাওয়া যেতে পারে গোল্ডেন রেসিডেন্সি ভিসা। এ শর্ত পূরণ করা কর্মী বা অবসরপ্রাপ্ত ব্যক্তিদের ন্যূনতম মাসিক আয় হতে হবে ২ হাজার বাহরাইন দিনার বা ৫ হাজার ৩০০ ডলার আয়।

সাধারণত কয়েকটি বিষয়ের ওপর ভিত্তি করে গোল্ডেন রেসিডেন্সি ভিসার যোগ্যতা নির্ধারণ করে বাহরাইন। সম্পত্তির মালিকানা দেখিয়েও দেশটিতে এই ভিসা পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে ন্যূনতম ২ লাখ দিনার বা ৫ লাখ ৩১ হাজার ডলার মূল্যের সম্পত্তির মালিক হতে হবে। অবসরপ্রাপ্ত ব্যক্তিদের কমপক্ষে ৪ হাজার দিনার বা ১০ হাজার ৬০০ ডলার মাসিক আয় থাকতে হবে। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে দক্ষ ব্যক্তিদের নির্ধারিত মানদণ্ড পূরণ করতে হবে।

গোল্ডেন রেসিডেন্সি ভিসা আবেদন সহজ করার জন্য বাহরাইন সরকার বিশেষ ওয়েবসাইট চালু করেছে। সেখানে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাচ্ছেন আগ্রহী ব্যক্তিরা।

বিষয়: গোল্ডেন ভিসাএনপিআরএমধ্যপ্রাচ্যভিসাইকোনমিক ভিশন ২০৩০বাহরাইন
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।