
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
ফিলিস্তিনের গাজা ও লেবাননে ইসরায়েলি হামলায় ১০০ জনের বেশি নিহত হয়েছেন।
চিকিৎসাসূত্র আল–জাজিরাকে জানিয়েছে, গাজাজুড়ে ইসরায়েলি বিমান হামলায় ৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৪২ জনই নিহত হয়েছেন গাজার উত্তরাঞ্চলে।
অন্যদিকে লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে চালানো ইসরায়েলি হামলায় ৫২ জন নিহত হয়েছেন। আহত ১৬১ জন।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েল। চলমান এই হামলায় এখন পর্যন্ত ৪৩ হাজার ৪৬৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত এক লাখের বেশি ফিলিস্তিনি।
অন্যদিকে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত লেবাননে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ৩ হাজার ১০২ জন। আহত ১৩ হাজার ৮১৯ জন।
জাতিসংঘ মহাসচিবের সহযোগী মুখপাত্র স্টেফানি ট্রেম্বলে বলেছেন, উত্তর গাজার সব মানুষ রোগ, দুর্ভিক্ষ ও সহিংসতায় মৃত্যুর আসন্ন ঝুঁকিতে রয়েছে।
স্টেফানি আরও বলেন, সেখানে (উত্তর গাজা) ফিলিস্তিনিদের কোনো সুরক্ষা নেই। কারণ, বোমাবর্ষণ অব্যাহত রয়েছে। মানবিক সহায়তা কার্যক্রমে যুক্ত সহকর্মীরা আবার জোর দিয়ে বলেছেন, উত্তর গাজা, তথা পুরো গাজা উপত্যকার বেসামরিক নাগরিকদের অবশ্যই রক্ষা করতে হবে।
সূত্র: আল জাজিরা

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।