Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

কানাডার প্রধানমন্ত্রীর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণায় প্রতিক্রিয়ার ঝড়

ফারজানা নাজ শম্পা, ব্রিটিশ কলাম্বিয়া, কানাডা

প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ২৩: ৪৮
কানাডার প্রধানমন্ত্রীর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণায় প্রতিক্রিয়ার ঝড়

আসন্ন জাতিসংঘ সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।

Advertisement
Advertisement
Advertisement

পার্লামেন্ট হিলে পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দের সঙ্গে যৌথ ব্রিফিংয়ে তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা এবং মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিয়ে মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে স্বীকৃতির পূর্বশর্তের বিষয়ে কানাডার প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেন, কানাডার এ স্বীকৃতি নির্ভর করছে কয়েকটি শর্তের ওপর—

  • ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রশাসনিক সংস্কার।
  • ২০২৬ সালে সাধারণ নির্বাচন, যেখানে হামাসের কোনো অংশগ্রহণ থাকবে না।
  • হামাসকে অস্ত্রমুক্ত করা এবং সকল জিম্মির মুক্তি।

তিনি বলেন, ‘দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে দীর্ঘদিন ধরে সমর্থন করে এলেও, বর্তমানে তা আর বাস্তবসম্মত নয়।’

Advertisement
Advertisement
Advertisement

তিনি হামাসের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে ভয়াবহ হামলার প্রসঙ্গ তুলে ধরে বলেন, ‘হামাসের অস্তিত্বই শান্তির জন্য প্রধান বাধা।’

গাজায় মানবিক সংকট ও আন্তর্জাতিক পদক্ষেপের প্রয়োজনীয়তা প্রসঙ্গে কার্নি বলেন, ‘ইসরায়েল সরকার গাজার চলমান মানবিক সংকট থামাতে ব্যর্থ হয়েছে—খাদ্য ও জরুরি সহায়তা প্রবেশে বাধা দেওয়া হচ্ছে।’
তিনি আরও যোগ করেন, ‘এই বর্ধিত মানবিক সংকটে আর বিলম্বের সুযোগ নেই—শান্তি ও মানব মর্যাদা রক্ষার জন্য সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপ এখন জরুরি।’

কার্নি গত বুধবার (৩০ জুলাই) রাতে এক বিবৃতিতে জানান, তিনি ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে কথা বলেছেন এবং জানিয়েছেন, এই স্বীকৃতির সিদ্ধান্ত ‘প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের ওপর নির্ভর করছে।’
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কয়েক দিন আগে এই পরিকল্পনা সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করেছেন বলে জানিয়েছেন কার্নি। ‘তিনি সরাসরি এই সংঘাত সমাধানে আগ্রহী,’ মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

এদিকে কানাডার এই সিদ্ধান্তে ইসরায়েলের কড়া প্রতিক্রিয়া সৃষ্টি হয়l
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলেছে, ‘এই পদক্ষেপ হামাসকে পুরস্কৃত এবং গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির প্রচেষ্টা বাধাগ্রস্ত করে।’
রাষ্ট্রদূত ইদ্দো মোয়েড বলেন, ‘আমাদের অস্তিত্ব বিপন্ন করার জন্য কোনো জিহাদি রাষ্ট্রের চাপ গ্রহণ করব না।’ তিনি আরও জানান, ‘কানাডা এই পদক্ষেপ নিচ্ছে জেনেও ইসরায়েল তা কখনো গ্রহণ করবে না।’
তিনি বলেন, ‘ইসরায়েল ও কানাডার মধ্যে যোগাযোগ থাকলেও বিশ্বাসে ফাটল ধরছে।’

কানাডার দেশীয় রাজনীতিতে প্রতিক্রিয়া হিসেবে কনজারভেটিভ পার্টি মতামত হলো এই পদক্ষেপ ‘ভুল বার্তা’ দিচ্ছে—যা সন্ত্রাস ও সহিংসতাকে রাজনৈতিক সুবিধা অর্জনের মাধ্যম হিসেবে বৈধতা দেয়। তারা হামাসকে ‘অন্যায় ও বর্বর হামলার’ জন্য দোষারোপ করেছে। তবে আরেক দল ‘এনডিপি’ এই সিদ্ধান্তকে ইতিবাচক বলে স্বাগত জানিয়েছে। তবে দলটি দাবি করেছে, কানাডা যেন ইসরায়েলের সঙ্গে অস্ত্রচুক্তি স্থগিত এবং মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করে।

এনডিপির পররাষ্ট্রবিষয়ক সমালোচক হিদার ম্যাকফারসন বলেন, ‘এই সিদ্ধান্ত আরও আগেই নেওয়া উচিত ছিল—এখনো সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষার দরকার নেই।’

কানাডার সাবেক মন্ত্রীদের মতামত ও ঝুঁকি বিশ্লেষণ করলে লক্ষ্যণীয় যে, সাবেক কনজারভেটিভ পররাষ্ট্রমন্ত্রী পিটার ম্যাকেকে মন্তব্য করেন, ‘সাহসী পদক্ষেপ, কিন্তু এর অনিচ্ছাকৃত প্রভাবও থাকতে পারে।’ তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।’

কানাডার সিদ্ধান্তে আন্তর্জাতিক সমর্থন ও সমান্তরাল উদ্যোগে ফ্রান্স ইতিমধ্যে ঘোষণা দিয়েছে, তারা সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার ইসরায়েলকে যুদ্ধবিরতির চুক্তিতে না এলে একই পথ অনুসরণের হুঁশিয়ারি দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার নতুন বাণিজ্য চুক্তিতে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি—কানাডার প্রধানমন্ত্রী বলেছেন, ‘কানাডিয়ানদের জন্য সর্বোত্তম চুক্তি অর্জনই লক্ষ্য এবং আলোচনা অব্যাহত থাকবে।’

(৩১ জুলাই ২০২৫)

বিষয়: কানাডাস্বীকৃতিকানাডার প্রধানমন্ত্রীফিলিস্তিন
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।