
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
নকল সোনার বার দিয়ে প্রতারণা করার অভিযোগে সৌদি আরবের মক্কায় ১০ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গ্রেপ্তার প্রবাসীরা সবাই পাকিস্তানের নাগরিক। তারা আসল সোনার বার দিয়ে প্রথমে ভুক্তভোগীদের বিশ্বাস অর্জন করত। পরে তাদের কাছে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে নকল সোনার বার বিক্রি করত।
এ প্রতারক চক্র ৩১টি প্রতারণার ঘটনার সঙ্গে জড়িত বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। প্রতারণার মাধ্যমে তারা প্রায় ৩০ লাখ রিয়াল ভুক্তভোগীদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১০টি আসল সোনার বারও জব্দ করেছে মক্কা পুলিশ। বাহিনীটি জানায়, এই চক্রের কর্মকাণ্ড নিয়ে এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে।

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।