Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

ওমানে কর্মক্ষেত্রে শৃঙ্খলা বাড়াতে কঠোর আইন চালু

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪, ১৫: ০৫
ওমানে কর্মক্ষেত্রে শৃঙ্খলা বাড়াতে কঠোর আইন চালু

কর্মক্ষেত্রে শৃঙ্খলা ও নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে ওমান সরকার নতুন আইন চালু করেছে। নতুন এই আইন অনুযায়ী, দেশটির বেসরকারি খাতের কর্মীরা কর্মক্ষেত্রে দেরি করে গেলে, নির্ধারিত সময়ের আগে বের হলে এবং অন্যান্য কর্মক্ষেত্র আইন লঙ্ঘন করলে তাদের কঠোর শাস্তি পেতে হবে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

Advertisement
Advertisement
Advertisement

নতুন আইনের অধীনে, কোনো কর্মী যৌক্তিক কারণ ছাড়াই ৬০ মিনিটের বেশি দেরি করে কর্মক্ষেত্রে প্রবেশ করলে দুই দিনের মজুরি নেওয়া হবে।

এছাড়া অননুমোদিত অনুপস্থিতি এবং কর্মক্ষেত্রের আচরণবিধি লঙ্ঘনের জন্য বিভিন্ন ধরনের জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে এই নতুন আইনে।

দেরি করে আসা কর্মীদের জন্য বিলম্বের সময়কাল এবং কতবার বিলম্ব হচ্ছে তার ওপর নির্ভর করে জরিমানা বৃদ্ধি পাবে।

Advertisement
Advertisement
Advertisement

ওমান সরকারের নতুন এই আইন অনুযায়ী, ১৫ মিনিট পর্যন্ত দেরি করে আসা শ্রমিকরা প্রথম অপরাধের জন্য একটি লিখিত সতর্কতা পাবেন। পরবর্তীতে দেরি হলে তাদের দৈনিক মজুরির ৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত কেটে নেওয়া হবে। এছাড়া যারা ১৫ থেকে ৩০ মিনিট দেরিতে কর্মক্ষেত্রে পৌঁছাবে তাদের ১০ থেকে ২৫ শতাংশ দৈনিক মজুরি কেটে নেওয়া হবে। যদি এরপরেও একজন কর্মী নিয়মিত দেরি করেন তাহলে তার জরিমানার হারও বাড়তে থাকবে। আর ৩০ মিনিটের বেশি দেরি করে অফিসে প্রবেশ করলে দৈনিক মজুরির ৭৫ শতাংশ পর্যন্ত কেটে নেওয়া হবে।

এছাড়াও নতুন এই আইনে বলা হয়, কর্মক্ষেত্রে অনুমতি ছাড়া অনুপস্থিতির জন্য ২৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত দৈনিক মজুরি কেটে নেওয়া হবে। এছাড়া নির্ধারিত সময়ের আগে কর্মক্ষেত্র থেকে যাওয়ার ফলে একটি লিখিত সতর্কতা দেওয়া হবে। এরপর থেকে এমন অপরাধের কারণে এক দিনের মজুরি কেটে নেওয়া হবে।

কর্মক্ষেত্রে অনুমতি না নিয়ে বাইরের লোকজন প্রবেশ করানো, কাজের সময় খাওয়া বা ঘুমানোর শাস্তি হিসেবে বেশ কয়েকদিন সাময়িক বরখাস্তের বিধান রাখা হয়েছে ওমান সরকারের নতুন আইনে। এছাড়া ব্যক্তিগত উদ্দেশ্যে কোম্পানির ফোন ব্যবহারের বিষয়েও কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে আইনটিতে।

এতে বলা হয়, কাজের ক্ষেত্রে অবহেলা যা নিরাপত্তাকে বিপন্ন করে বা উপকরণের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এমন অপরাধ করলে একজন কর্মীকে পাঁচ দিন পর্যন্ত সাময়িক বরখাস্ত করা হবে। আর কর্মক্ষেত্রে মাদকাসক্ত কর্মীদের ক্ষতিপূরণ ছাড়াই অবিলম্বে বরখাস্ত করা হবে।

ওমানের নতুন আইনে, সাত দিনের মধ্যে ব্যক্তিগত তথ্যের পরিবর্তন সম্পর্কে নিয়োগকর্তাকে অবহিত করতে ব্যর্থ হলে জরিমানার বিধান রাখা হয়েছে। এই ধরনের অপরাধের জন্য বেতন কাটা বা তিন দিন পর্যন্ত সাময়িক বরখাস্তের বিধান রাখা হয়েছে। এছাড়া আপত্তিকর ভাষা, ছোটখাটো আক্রমণ ,ঘুষ গ্রহণ, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে ধর্মঘট করা বা সহকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করলে একজন কর্মীকে বরখাস্ত করার কথা আইনে বলা হয়েছে।

ওমানের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, নিয়োগকর্তাদের অবশ্যই কর্মক্ষেত্রে এই আইন আরবি এবং ইংরেজি উভয় ভাষায় প্রদর্শন করতে হবে।

ওমান সরকার স্পষ্ট করে দিয়েছে যে, তারা শ্রম আইন লঙ্ঘন সহ্য করবে না। এই আইন লঙ্ঘন করলে নিয়োগকর্তা এবং কর্মচারী উভয়কেই শাস্তির আওতায় আনা হবে।

বিষয়: ওমানমধ্যপ্রাচ্য
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।