
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত বিগ টিকিট আবুধাবি র্যাফেল ড্র-তে এক লাখ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ৩৩ লাখ ১২ হাজার ৬১৪ টাকা) জিতেছেন এক প্রবাসী বাংলাদেশি । তপন দাস নামের ওই প্রবাসী পেশায় একজন নরসুন্দর।
গত মঙ্গলবার আবুধাবিতে অনুষ্ঠিত বিগ টিকিট র্যাফেল ড্র-এর পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, কেবল তপন দাসই নন, এই ড্র-তে আরও তিনজন ভারতীয় প্রবাসীও বিজয়ী হয়েছেন। আবুধাবি বিগ টিকিট সিরিজের ২৭১তম ড্রয়ে এই চার প্রবাসী বিজয়ী সম্মিলিতভাবে জিতেছেন ৩ লাখ ৭০ হাজার দিরহাম। এই পুরস্কারের সম্মিলিত মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি ২২ লাখ ৩৮ হাজার টাকা।
লটারি বিজয়ী তপন দাস গত ছয় বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছেন। ৩০ বছর বয়সী এই বাংলাদেশি নরসুন্দরের কাজ করে জীবিকা নির্বাহ করেন। লটারি থেকে পাওয়া অর্থ দিয়ে তিনি নিজের ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন।
তৎক্ষণাৎ পরিবারের কাছে অর্থ পাঠিয়ে তপন দাস জানিয়েছেন, এই জয় তার দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণের দরজা খুলে দিয়েছে। তিনি শিগগিরই নিজের ব্যবসা শুরু করে স্বাবলম্বী হওয়ার পথে আরও একধাপ এগিয়ে যেতে চান।

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।