
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ু থেকে স্যামসাং ইলেকট্রনিক্সের ইউনিয়ন সদস্যদের প্রায় ৬০০ কর্মীকে আটক করেছে পুলিশ।
তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে নিজেদের দাবিতে বিক্ষোভ করার সময় মঙ্গলবার (১ অক্টোবর) তাদের আটক করে পুলিশ।
বার্তা সংস্থা সিনহুয়া জানায় এ বিষয়ে স্থানীয় পুলিশের এক কর্মকর্তা বলেন, জনসাধারণের অসুবিধার জন্য ধর্মঘটে অংশ নেওয়া শ্রমিকদের আটক করা হয়েছে। এ কর্মসূচি শুরুর আগে তারা এ ধরনের বিক্ষোভের অনুমতি চায়নি।
পুলিশ সূত্রে খবর, চারটি কমিউনিটি হলে ওইসব শ্রমিকদের আটকে রাখা হয়েছে।
এর আগে, ১৬ সেপ্টেম্বর রাজ্যের কাঞ্চিপুরম জেলায় একই কারণে প্রতিষ্ঠানটির দেড় শতাধিক কর্মীকে একদিনের জন্য আটক করে পুলিশ।
বেতন বৃদ্ধি ও কারখানায় নিজেদের ইউনিয়নের স্বীকৃতির দাবিতে গত ৯ সেপ্টেম্বর থেকে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন দক্ষিণ কোরিয়ার এই কোম্পানিটির স্থানীয় কর্মীরা।
এসব দাবিতে শ্রমিকরা কাজ বয়কট করেছেন এবং সুঙ্গুভারচাট্রামে প্ল্যান্টের কাছে একটি অস্থায়ী তাঁবুতে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।
স্যামসাং কর্তৃপক্ষ, বিক্ষোভকারী কর্মীদের পাশাপাশি স্থানীয় সরকারের কর্মকর্তাদের মধ্যে আলোচনা হলেও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি তারা।
খবরে বলা হয়েছে, তামিলনাড়ুতে স্যামসাংয়ের কারখানায় ১ হাজার ৭০০ কর্মী কাজ করেন। তাদের মধ্যে এক হাজারের বেশি কর্মী ধর্মঘটে অংশ নিয়েছেন।

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।