Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

দেশ থেকে দক্ষতার সনদ নিয়ে সৌদি আরবে আসুন: বাংলাদেশের রাষ্ট্রদূত

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ১৫: ০৬
দেশ থেকে দক্ষতার সনদ নিয়ে সৌদি আরবে আসুন: বাংলাদেশের রাষ্ট্রদূত

দেশ থেকে কাজ শিখে দক্ষতার সনদ নিয়ে সৌদি আরবে আসার জন্য আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন।

Advertisement
Advertisement
Advertisement

সৌদি আরবের রাজধানী রিয়াদে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) স্থানীয় সময় সকালে বাংলাদেশ দূতাবাসে সর্বস্তরের প্রবাসীদের উপস্থিতিতে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়।

রাষ্ট্রদূত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং ২০২৪ সালের জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে প্রবাসীদের রেমিট্যান্স শাটডাউনসহ অন্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরবর্তীকালে বৈধপথে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় প্রবাসীদের ভূয়সী প্রশংসা করেন।

Advertisement
Advertisement
Advertisement

রাষ্ট্রদূত জানান সৌদি আরবে দক্ষ কর্মীদের বেতন বেশি এবং তাদের সমস্যাও তুলনামূলকভাবে অনেক কম। দক্ষ কর্মী প্রেরণ করা গেলে সৌদি আরবে কর্মীদের সমস্যা অনেকাংশে হ্রাস পাবে। সৌদি আরব দক্ষতার ভিত্তিতে আগামী দিনে চাহিদাসম্পন্ন বিভিন্ন পেশার শ্রেণি বিন্যাস করেছে। বাংলাদেশ থেকে বিভিন্ন পেশায় সৌদি সরকার অনুমোদিত দক্ষতার সনদ প্রদান করা হচ্ছে। এ সনদ ছাড়া আগামীতে সৌদি আরবে কাজের ভিসা পাওয়া কঠিন হবে।

Immigrant Day in Riyadh 2

তিনি প্রবাসীদের কল্যাণে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন প্রশংসনীয় উদ্যোগ সম্পর্কে প্রবাসীদেরকে অবহিত করেন। রাষ্ট্রদূত জানান প্রবাস ফেরত বাংলাদেশিদের দক্ষতা ও অভিজ্ঞতা অনুযায়ী বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকার কাজ করছেন। অচিরেই এর সুফল পাওয়া যাবে।

রাষ্ট্রদূত আরও জানান, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। প্রবাসীদের দীর্ঘদিনের দাবির প্রতি সম্মান জানিয়ে সরকার প্রবাস থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের সুযোগ করে দিয়েছে। আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে ভোটার হিসেবে নিবন্ধন করা যাবে। তিনি সৌদি আরব প্রবাসী জাতীয় পরিচয়পত্রধারী সকল বাংলাদেশিকে নির্ধারিত সময়ের মধ্যে ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার জন্য আহ্বান জানান।

পরে দিনব্যপী কর্মসূচির অংশ হিসেবে প্রবাসীদের জন্য দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প এবং পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে ভোটার নিবন্ধন হেল্প ডেস্কের কার্যক্রম পরিদর্শন করেন।

আয়োজনে দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা–কর্মচারী ও রিয়াদের বাংলাদেশ কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

বিষয়: জাতীয় প্রবাসী দিবসআন্তর্জাতিক অভিবাসী দিবসরাষ্ট্রদূতসৌদি আরববাংলাদেশ দূতাবাসরিয়াদঅভিবাসী
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।