
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত সাতক্ষীরার কলারোয়া উপজেলার এক বাংলাদেশি শ্রমিকের মরদেহ আজ রোববার সকালে নিজ গ্রামের বাড়িতে পৌঁছেছে। এর আগে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়। সেখানে আনুষ্ঠানিকতা শেষে গ্রামের বাড়ি পাঠানো হয়।
নিহত ব্যক্তি উপজেলার শ্রীপতিপুর গ্রামের শুভ দাস। তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবার ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
গত ১১ মে দক্ষিণ লেবাননের এক সংঘাতপূর্ণ এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হওয়ার প্রায় তিন মাস ২৫ দিন পর আজ সকাল ১০টার দিকে তার মরদেহ বাড়িতে পৌঁছায়।
তিন ভাই ও এক বোনের মধ্যে শুভ ছিলেন দ্বিতীয়।
পরিবার জানায়, বিদেশ যাওয়ার খরচ জোগাতে বসতভিটার দুই শতক জমি বিক্রি করে প্রায় আড়াই বছর আগে তিনি লেবাননে যান। এখন কফিনবন্দি হয়ে তিনি বাড়ি ফিরেছেন, যা পরিবারকে শোকাহত করে তুলেছে। দুপুরের পর স্থানীয় শ্মশানে তার মরদেহ সৎকার করা হবে।
সাতক্ষীরা সদর উপজেলার পূর্বপাড়া গ্রামের ৪৩ বছর বয়সী শফিকুল ইসলাম এবং আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের ২২ বছর বয়সী নাহিদুল ইসলামও ওই ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হন। গত ৭ জুন তাদের মরদেহ নিজ নিজ গ্রামের বাড়িতে পৌঁছায়।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের খুলনা বিভাগীয় কার্যালয়ের কাউন্সেলর মঈন উদ্দিন জানান, শনিবার রাতে সরকার নিহতের পরিবারকে ৮৫ হাজার টাকার একটি চেক দিয়েছে।
তিনি বলেন, চলতি মাসে পরিবারটি আরও ৩ লাখ টাকা এবং কয়েক মাস পর জীবনবিমা বাবদ অতিরিক্ত ১০ লাখ টাকা পাবে।

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।