
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজি নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী সিডনির এডমন্ডসন পার্কে অবস্থিত মসজিদ আল বাইত আল ইসলামি মসজিদ পরিদর্শন করেছেন।
গত বৃহস্পতিবার (২০ মার্চ) মসজিদটি পরিদর্শন করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ওয়েরিওয়ার এলাকার এমপি (সংসদ সদস্য) অ্যান স্ট্যানলির উপস্থিত ছিলেন।
মসজিদটি পরিদর্শনকালে প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার মুসলিম ধর্মাবলম্বীদের অবদানের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী আলবানিজি বলেন, ‘প্রত্যেক অস্ট্রেলিয়ানেরই উন্মুক্তভাবে ও গর্বের সঙ্গে উপাসনা করার অধিকার রয়েছে। আমি আজ এডমন্ডসন পার্ক মসজিদে এসেছি এই বার্তা দিতে যে, আমার লেবার সরকার অস্ট্রেলিয়ান মুসলিমদের অবদানকে শ্রদ্ধা ও মূল্যায়ন করে এবং আমরা সর্বদা তা করব।’
এ সফরে প্রধানমন্ত্রী মুসলিম ধর্মাবলম্বীদের নেতা ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় এবং তাদের সমস্যা ও চাহিদা সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন। তিনি অস্ট্রেলিয়ার বহুত্ববাদী সমাজে ধর্মীয় সম্প্রীতি ও সম্প্রদায়ের ঐক্যের গুরুত্বের ওপর জোর দেন।
অস্ট্রেলিয়ান ইসলামিক হাউস মসজিদের ইমাম ও স্থানীয় নেতারা প্রধানমন্ত্রীর এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, ‘এটি অস্ট্রেলিয়ার মুসলিম সম্প্রদায়ের জন্য একটি গর্বের মুহূর্ত। প্রধানমন্ত্রীর এই সফর আমাদের সম্প্রদায়ের প্রতি সরকারের সমর্থন ও শ্রদ্ধার প্রতীক।’

প্রধানমন্ত্রীর এই সফর অস্ট্রেলিয়ার মুসলিম ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং এটি ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক ঐক্যের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
উল্লেখ্য, সিডনির দক্ষিণ-পশ্চিমে অবস্থিত এই নতুন মসজিদকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি দিয়েছিল ১৬ বছরের এক কিশোর। অভিযোগ অনুযায়ী, কিশোর তার হুমকিমূলক মন্তব্যে বিদেশে সংঘটিত একটি সন্ত্রাসী হামলার উল্লেখ করেছিল। কিশোরটির মন্তব্যে ২০১৯ সালে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ২টি মসজিদে সংঘটিত সন্ত্রাসী হামলার ইঙ্গিত ছিল, যাতে ৫১ জন মুসল্লি নিহত হয়েছিলেন।

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।