Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

পাকিস্তানের আকাশ এড়িয়ে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন মোদি

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ১৭: ০৬
পাকিস্তানের আকাশ এড়িয়ে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) রাষ্ট্রীয় সফরে সৌদি আরব গিয়েছিলেন। যাওয়ার সময় তাঁকে বহনকারী ভারতীয় বিমানটি পাকিস্তানের আকাশসীমা দিয়ে উড়ে গেলেও ফেরার সময় তা হয়নি। মূলত, গতকাল মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর মোদি সফর সংক্ষিপ্ত করে আজ বুধবার ফিরে আসেন। ফেরার পথে তাঁকে বহনকারী বিমানটি পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করেনি।

Advertisement
Advertisement
Advertisement

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, নরেন্দ্র মোদি সৌদি আরবের জেদ্দা থেকে নয়াদিল্লি ফেরার পথে পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে গেছেন। জম্মু-কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর তিনি সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরেন। আজ বুধবার সকালে মোদি দিল্লি পৌঁছান। ওই হামলায় সন্ত্রাসীরা একদল পর্যটকের ওপর গুলি চালালে ২৬ জন নিহত হয়।

ভারতীয় একটি সশস্ত্র সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট এই হামলার দায় স্বীকার করেছে। ভারতীয় কর্মকর্তাদের দাবি, এই সংগঠনের সঙ্গে পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়্যবার যোগাযোগ আছে।

ইন্ডিয়া টুডে মোদির দিল্লি থেকে জেদ্দা যাওয়ার ও জেদ্দা থেকে দিল্লি ফেরার ফ্লাইটের গতিপথের দুটি ছবি প্রকাশ করেছে। প্রথম ছবিতে দেখা যায়, মঙ্গলবার মোদির এয়ার ইন্ডিয়া ওয়ান বোয়িং ৭৭৭-৩০০ বিমানটি সৌদি আরবের জেদ্দা যাওয়ার পথে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করেছিল।

Advertisement
Advertisement
Advertisement

দ্বিতীয় ছবিতে দেখা যায়, আজ বুধবার সকালে মোদিকে বহনকারী বিমানের জরুরিভাবে দিল্লি ফেরার সময় পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে গেছে। দিল্লি ফিরে মোদি বিমানবন্দরেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ও পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির সঙ্গে জরুরি বৈঠক করেন। আজ সন্ধ্যায় ৬টায় নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে।

হামলার সময় প্রধানমন্ত্রী সৌদি আরবে ছিলেন। সেখানেই তাঁকে হামলার বিষয়ে অবহিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হামলার নিন্দা জানিয়ে মোদি বলেছেন, যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের রেহাই দেওয়া হবে না।

মোদি বলেন, ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, ‘এই জঘন্য কাজের পেছনে যারা রয়েছে, তাদের বিচারের আওতায় আনা হবে...তাদের রেহাই দেওয়া হবে না। তাদের নোংরা প্রচেষ্টা কখনোই সফল হবে না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের দৃঢ় অঙ্গীকার অটল এবং এটি আরও শক্তিশালী হবে।’

আরও পড়ুন

আঙুলের ডগায় আস্ত দুনিয়া, মালিহার ক্ষুদে জগতে আর কী আছে?craft
বিষয়: কাশ্মীরপহেলগামসৌদি আরবদিল্লিভারতপাকিস্তাননরেন্দ্র মোদি
সর্বশেষ
  • ১

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

  • ২

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

  • ৩

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

  • ৪

    সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী

  • ৫

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।