Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

সৌদি আরব ১২৩৮ জন বিদেশি বিনিয়োগকারীকে বসবাসের বিশেষ অনুমতি দিয়েছে

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪, ০০: ৩১
সৌদি আরব ১২৩৮ জন বিদেশি বিনিয়োগকারীকে বসবাসের বিশেষ অনুমতি দিয়েছে

সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রী খালিদ আল-ফালিহ বলেছেন, ১২৩৮ জন বিদেশি বিনিয়োগকারীকে এক বছরেরও কম সময়ের মধ্যে ওই দেশের বসবাসের জন্য বিশেষ অনুমতি বা প্রিমিয়াম রেসিডেন্সি দেওয়া হয়েছে। সৌদি গেজেট সূত্রে এ তথ্য জানা গেছে।
রিয়াদে গত ২৫ নভেম্বর বিশ্ব বিনিয়োগ সম্মেলনে ভাষণ দেওয়ার সময় মন্ত্রী খালিদ আল-ফালিহ নিশ্চিত করেন যে, যারা প্রিমিয়াম রেসিডেন্সির অনুমতি পেয়েছেন তাদের সাথে এমন আচরণ করা হয় যেন তারা মনে করেন নিজ দেশেই আছেন। এবারের সম্মেলনে ৩০টি দেশের প্রায় আড়াই হাজার বিনিয়োগকারী অংশ নিয়েছিলেন।

Advertisement
Advertisement
Advertisement

ভিশন ২০৩০ চালু হওয়ার পর থেকে বিনিয়োগের পরিবেশ এবং এর অগ্রগতির কথা উল্লেখ করেন খালিদ আল-ফালিহ। তিনি বলেন, ভিশন চালু হওয়ায় আগের সময়ের তুলনায় বিনিয়োগ প্রবাহ এখন তিনগুণ বেড়েছে। ‘মোট দেশজ উৎপাদন’ বা জিডিপি ৭০ শতাংশ বৃদ্ধি পেয়ে রেকর্ড গড়েছে। এর পরিমাণ এ সময়ে এক লাখ ১০ হাজার কোটি বা ১.১ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। তিনি বলেন, এর অর্ধেক নন-অয়েল অর্থাৎ জ্বালানি তেলের সাথে সম্পৃক্ত নয় এমন খাত থেকে এসেছে।
সম্মেলনে খালিদ আল-ফালিহ বিশ্বব্যাপী বিনিয়োগ প্রবণতার চারটি বৈশিষ্ট্যের দিকে ইঙ্গিত করেন। এই বৈশিষ্টগুলো তাঁর বিবেচনায় বৈশ্বিক বিনিয়োগের চিত্রপটকে নতুন আকার দেবে। মন্ত্রী টেকসই বিনিয়োগের ওপর গুরুত্ব এবং সবুজ অর্থনীতিতে রূপান্তর, চতুর্থ শিল্প বিপ্লব এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগকে উন্নত করার জন্য ডিজিটাল অবকাঠামোয় বিনিয়োগের ওপর নির্ভর করে দ্রুত প্রযুক্তিগত রূপান্তর এবং সরবরাহ চেইনগুলো কীভাবে কাজ করে তা পুনর্বিবেচনা করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

উল্লেখ্য, এ বছরের জানুয়ারি মাসে সৌদি আরব তার প্রবাসী আবাসিক আইনে পরিবর্তন এনে হালনাগাদ করে, যাতে বিনিয়োগকারী ও প্রতিভাবানদের প্রিমিয়াম রেসিডেন্সি দেওয়ার সুযোগ তৈরি করা হয়। এই প্রিমিয়াম রেসিডেন্সি প্রাপকদের ১০টি সুবিধা প্রদান করা হচ্ছে। এর মধ্যে পরিবারের সদস্যদের জন্য প্রিমিয়াম রেসিডেন্সি, প্রবাসীদের অর্থ প্রদান থেকে অব্যাহতি এবং নির্ভরশীলদের ফি, ভিসা-মুক্ত ভ্রমণ এবং রিয়েল এস্টেটের মালিকানা এবং বিনা স্পনসারে ব্যবসা চালানোর অধিকার। সুবিধার মধ্যে ফি ছাড়াই প্রতিষ্ঠানের মধ্যে পরিষেবা স্থানান্তরের সহজ প্রক্রিয়া, আত্মীয়দের নিয়ে যাওয়ার সুযোগ এবং একই সাথে সৌদি আরব ত্যাগ ও ফের ঢোকার বিষয়টি সহজ করা হয়েছে।

এটি যোগ্য বিদেশি নাগরিক নিজে নিজের স্পনসার হলে এক বছর পর্যন্ত বসবাসের অনুমতি দেওয়ার সুযোগ রয়েছে। এটা রিনিউ হতে অথবা দীর্ঘ মেয়াদের জন্য বাড়তে পারে। সব দেশের নাগরিকেরা এই নতুন প্রিমিয়াম রেসিডেন্সির সুযোগের জন্য আবেদন করতে পারে। তবে তাদের অবশ্যই যোগ্যতার সকল মানদণ্ড ও প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।

Advertisement
Advertisement
Advertisement
বিষয়: সৌদি আরব
সর্বশেষ
  • ১

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

  • ২

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

  • ৩

    ধানমন্ডি ২৭ নম্বরে আগুন, সবশেষ যা জানা গেল

  • ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

  • ৫

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।