
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি শহরে বন্দুকধারীর হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)। সন্দেহভাজন বন্দুকধারীকেও মৃত অবস্থায় পাওয়া গেছে।
পুলিশ জানায়, সন্দেহভাজন হামলাকারীসহ মোট ১০ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। স্থানীয় সময় মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের এ খবর দিয়েছে।
রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানায়, টাম্বলার রিজ এলাকার একটি হাইস্কুলের ভেতরে ৬ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। ঘটনার সঙ্গে সম্পর্কিত একটি বাড়িতে আরও ২ জনকে মৃত পাওয়া গেছে। আরেকজন হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
পুলিশ আরও জানায়, সন্দেহভাজন হামলাকারীকেও মৃত অবস্থায় পাওয়া গেছে, যা দেখে মনে হচ্ছে তিনি নিজেই নিজেকে শেষ করেছেন। কর্তৃপক্ষ বলেছে, এই ঘটনায় আর কেউ জড়িত নেই এবং সাধারণ মানুষের জন্য আর কোনো বিপদ নেই।
টাম্বলার রিজ ব্রিটিশ কলাম্বিয়ার উত্তরাঞ্চলে রকি পর্বতমালার পাদদেশে অবস্থিত একটি প্রত্যন্ত পৌর এলাকা। সেখানে আনুমানিক ২ হাজার ৪০০ মানুষের বসবাস। এটি ভ্যানকুভার থেকে প্রায় ১ হাজার ১৫৫ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। পুলিশ বলেছে, আরও ২৫ জনকে স্থানীয় হাসপাতালে পরীক্ষা-নীরিক্ষার আওতায় রাখা হয়েছে।
ব্রিটিশ কলাম্বিয়ার জননিরাপত্তামন্ত্রী নিনা ক্রিগার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেন, এই কঠিন সময়ে টাম্বলার রিজের মানুষের পাশে আমরা আছি। আমি মেয়র ও স্থানীয় জনপ্রতিনিধির সঙ্গে কথা বলেছি এবং আরসিএমপিকে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত সহায়তা দেওয়ার প্রস্তাব করেছি।

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।