
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
মালয়েশিয়ার মেলাকা রাজ্যে এক প্রতিবন্ধী নারীকে অপহরণ ও মারধরের অভিযোগে দুই বাংলাদেশিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন মেলাকা তেঙ্গাহ জেলা পুলিশ প্রধান সহকারী কমিশনার ক্রিস্টোফার প্যাটিট।
তবে পুলিশ ভুক্তভোগী নারী কিংবা ওই দুই বাংলাদেশি কারও পরিচয় প্রকাশ করেনি। শুধু তাদের বয়সের কথা জানিয়েছে।
পুলিশের তথ্য মতে, ওই নারীর বয়স ২২ বছর। আর দুই বাংলাদেশির একজনের বয়স ২০ এবং আরেকজনের ৩৬।
ক্রিস্টোফার প্যাটিট জানান, এক প্রতিবন্ধী নারীকে অপহরণের পর হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগে রাজ্যের আয়ের কেরোর তামান তাসিক এলাকার একটি বাড়ি থেকে দুই বাংলাদেশিকে আটক করেছে স্থানীয় পুলিশ। ওই প্রতিবন্ধী নারীর বাড়ির পেছনে বসবাস করতেন ওই দুই বাংলাদেশি।
তিনি জানান, বুধবার (২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে তারা ওই নারীর কক্ষে প্রবেশ করে। এরপর মোবাইল ফোনের চার্জার দিয়ে তার হাত-পা বেঁধে অন্য একটা বাড়িতে নিয়ে যায়। ওই নারীর পরিবার তার নিখোঁজ হওয়ার বিষয়টি পুলিশকে জানালে অভিযান শুরু করে। প্রায় ৩০ মিনিট পর তাকে একটি বাড়ি থেকে উদ্ধার করে। ঘটনাস্থল থেকে পুলিশ একটা হাতুড়ি ও একটা ফোনের চার্জার উদ্ধার করে। পরে ঘটনার সঙ্গে জড়িত দুই সন্দেহভাজন বাংলাদেশিকে আটক করে পুলিশ। আটকের পর তাদের চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।