Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

গাজায় জাতিহত্যা চালিয়েছে ইসরায়েল: অ্যামনেস্টি

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪, ২৩: ১৬
গাজায় জাতিহত্যা চালিয়েছে ইসরায়েল: অ্যামনেস্টি

গাজা ভূখন্ডে চলমান যুদ্ধে ফিলিস্তিনিদের বিরুদ্ধে জাতিহত্যা (জেনোসাইড) চালাচ্ছে ইসরায়েল। অ্যামনেস্টি বলেছে, কয়েক মাস ধরে বিভিন্ন ঘটনা ও ইসরায়েলি কর্মকর্তাদের বক্তব্য বিশ্লেষণের ভিত্তিতে তারা এমন উপসংহারে পৌঁছেছে।

Advertisement
Advertisement
Advertisement

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স দ্য হেগ থেকে এ খবর দিয়েছে।

১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশনে উল্লিখিত জেনোসাইডের সংজ্ঞায় বলা হয়েছে, ‘একটি জাতি, জাতিগত গোষ্ঠী, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার অভিপ্রায়ে করা কর্মকাণ্ড।’

Advertisement
Advertisement
Advertisement

ইসরায়েল ধারাবাহিকভাবে জাতিহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। ইসরায়েলের দাবি, তারা আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল। দেশটি আরও বলেছে, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা ভূখন্ড থেকে হামাসের আন্তসীমান্ত হামলার পর তাদের নিজেদের সুরক্ষা নিশ্চিতে ব্যবস্থা নেওয়ার অধিকার আছে।

অ্যামনেস্টির প্রতিবেদনের বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলি কর্মকর্তাদের প্রতিক্রিয়া জানতে পারেনি রয়টার্স।

১৪ মাস আগে ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। ইসরায়েলের হিসাব অনুসারে, এ হামলায় ১ হাজার ২০০ মানুষ নিহত হয়েছেন। ২৫০ জনকে জিম্মি করা হয়। হামলার জবাবে একই দিন থেকে গাজা ভূখন্ডে হামলা শুরু করে ইসরায়েল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুসারে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৪৪ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

ফিলিস্তিনি ও জাতিসংঘের কর্মকর্তারা বলেছেন, গাজা ভূখন্ডে আর কোনো নিরাপদ জায়গা নেই। গাজার ২৩ লাখ বাসিন্দার বেশির ভাগই অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। কাউকে কাউকে ১০ বারও বাস্তুচ্যুত হতে হয়েছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড দ্য হেগে সাংবাদিকদের সামনে প্রতিবেদনটি উপস্থাপন করেন। তিনি বলেন, উপসংহারটি ‘হালকাভাবে, রাজনৈতিকভাবে বা অগ্রাধিকারমূলকভাবে’ নেওয়া হয়নি।

প্রতিবেদনটি উপস্থাপনের পর ক্যালামার্ড সাংবাদিকদের বলেন, ‘জাতিহত্যা সংঘটিত হচ্ছে। ৬ মাস ধরে গভীর অনুসন্ধান ও মনোযোগের সঙ্গে গবেষণাটি করার পর আমাদের মনে কোনো ধরনের, এমনকি বিন্দুমাত্রও সন্দেহ নেই।’

অ্যামনেস্টি বলেছে, ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশনে নিষিদ্ধ হওয়া ৫টি কর্মকাণ্ডের মধ্যে অন্তত ৩টি করেছে ইসরায়েল ও ইসরায়েলি সেনাবাহিনী।

ইসরায়েলের বিরুদ্ধে জাতিহত্যার অভিযোগ তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কৌঁসুলিদের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি।

সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তাঁর সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিসি। গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে এই পরোয়ানা জারি করা হয়েছে।

কৌঁসুলিদের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, তারা ফিলিস্তিনের ভূখণ্ডগুলোতে সংঘটিত কথিত অপরাধের তদন্ত চালিয়ে যাচ্ছে। তবে এ ব্যাপারে মন্তব্য করতে তারা রাজি হয়নি।

বিষয়: আইসিসিইসরায়েলি হামলাবেনিয়ামিন নেতানিয়াহুজাতিহত্যাজেনোসাইডরয়টার্সঅ্যামনেস্টি ইন্টারন্যাশনালফিলিস্তিনইসরায়েলের প্রধানমস্ত্রীগাজাইসরায়েলের সামরিক বাহিনী
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।