Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রফিক আহমদ খান, মালয়েশিয়া

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৫: ৫৬
মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মালয়েশিয়ায় পড়তে যাওয়া ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

গত শনিবার (৩০ আগস্ট) কুয়ালালামপুরের জি-টাওয়ার হলরুমে এ আয়োজন করে বাংলাদেশি স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া (বিএসওএম)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসওএমের সভাপতি আসাদুল্লাহ আল গালীব রাব্বি। সহসভাপতি আসিফ রহমান, আদিবা আহমেদ ও সাবরিনা সূচনার যৌথ সঞ্চালনায় নবীনবরণ অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। নবীনবরণে প্রধান অতিথি ছিলেন বাইনারি ইউনিভার্সিটি মালয়েশিয়ার ডিন প্রফেসর আসিফ মাহবুব করিম। বিশেষ অতিথি ছিলেন বিএসওএম উপদেষ্টা মোহাম্মদ শরিফুল ইসলাম।

Advertisement
Advertisement
Advertisement

এ ছাড়া উপস্থিত ছিলেন অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, রুহুল আমিন সিআইপি, ব্যাবসায়ী জসিম উদ্দিন, ড. মোহাম্মদ আবদুল মাবুদ, সংগঠনের সাবেক সভাপতি ও উপদেষ্টা মো. আল আমিন সরকার ও উপদেষ্টা শাহ আহমেদ রেজা।

সভাপতি আসাদুল্লাহ আল গালীব রাব্বি বলেন, ‘বিএসওএম শুধু একটি সংগঠন নয়, এটি প্রবাসে থাকা শিক্ষার্থীদের জন্য একটি পরিবার। আমরা চাই, মালয়েশিয়ায় থাকা প্রতিটি বাংলাদেশি শিক্ষার্থী অনুভব করুক বিএসওএম সবসময় তাদের পাশে আছে। পাশাপাশি এ আয়োজন শিক্ষার্থীদের জন্য শুধু বিনোদন নয়, বরং নেটওয়ার্কিং ও পারস্পরিক সম্পর্ক মজবুত করার একটি বড় প্ল্যাটফর্ম।'

বিশেষ অতিথি শরিফুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, বিএসওএম শিক্ষার্থীদের নেতৃত্ব ও সাংস্কৃতিক দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

1000046099

প্রায় ৪০টিরও বেশি বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন রাজ্য থেকে আসা বাংলাদেশি এবং বিদেশি শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নেন। এ ছাড়া, উপস্থিত ছিলেন শিক্ষক, স্টুডেন্ট রিপ্রেজেন্ট কাউন্সিল, বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশি।

অনুষ্ঠানে গান, কবিতা, নাচ, ম্যাজিক শোসহ বিভিন্ন পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। দেশীয় খাবারের স্টলও ছিল, যা প্রবাসী শিক্ষার্থীদের কাছে বিশেষ আকর্ষণ তৈরি করে।

মূল হলের বাইরে বসে বাংলাদেশি খাবারের মেলা। প্রবাসী নারীরা পিঠাপুলিসহ নানা স্বাদের খাবার নিয়ে সাজান তাদের স্টল। স্বদেশ ছেড়ে প্রবাসে আসা শিক্ষার্থীদের পাশাপাশি প্রবাসীরা দেশীয় খাবারের স্বাদ নেন। নতুন ও পুরাতন শিক্ষার্থীদের উপস্থিতিতে হলের ভেতর ও বাইরে কানায় কানায় ভরে ওঠে।

1000046118

অনুষ্ঠান সমন্বয়ের দায়িত্ব পালন করেন আবদুর রহমান শাফি, তোপাজ্জল হোসাইন, মেহেদী হাসান, সালমা আক্তার, শহিদুল ইসলাম পিন্টু, আইসা সিদ্দিকা, ফরিহা মেহেজাবিন, সজিব, ইমরান হোসেন, সাব্বির আহমেদ, তাজবিদ আহমেদ, সুমাইয়া আক্তার, সূচনা রহমান, নুরে আলম শুভ, রাকিবুল হারিস, সাওন আহমেদ, শরীয়তুল্লাহ ও মেহেদি রিয়াজ।

উল্লেখ্য, ২০১৪ সালে প্রতিষ্ঠিত বিএসওএম প্রবাসে বাংলাদেশি শিক্ষার্থীদের শিক্ষা, সংস্কৃতি ও ঐক্যের প্রসারে শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে এবং আগামী দিনে আরও বড় আকারে কার্যক্রম পরিচালনার পরিকল্পনা নিয়েছে বলে জানান সভাপতি গালিব।

বিষয়: কুয়ালালামপুরবাংলাদেশি শিক্ষার্থীমালয়েশিয়া
সর্বশেষ
  • ১

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

  • ২

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

  • ৩

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

  • ৪

    সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী

  • ৫

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।