Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

সীমান্তে ১৭ ইসরায়েলি সেনা হত্যার দাবি হিজবুল্লাহর

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ১১: ০১
সীমান্তে ১৭ ইসরায়েলি সেনা হত্যার দাবি হিজবুল্লাহর

বৃহস্পতিবার দিনভর সীমান্ত এলাকায় সংঘর্ষে ১৭ ইসরায়েলি সেনা হত্যার দাবি করেছে হিজবুল্লাহ।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে, লেবাননের সামরিক সূত্র ও হিজবুল্লাহ সূত্র জানিয়েছে, প্রায় ১০ ঘণ্টা ধরে চলা সংঘর্ষের পর হিজবুল্লাহ যোদ্ধাদের দলগুলো দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আদিসেহ ও কাফর কিলা গ্রামের দিকে ইসরায়েলের অগ্রযাত্রা থামাতে সক্ষম হয়।

সূত্রগুলো বলেছে, ইসরায়েলি বাহিনী সীমান্তরেখা দিকে পিছু হটলে সংঘর্ষের তীব্রতা কমে যায় এবং রকেট ও আর্টিলারি ফায়ার বিনিময়ের মধ্যেই লড়াই সীমাবদ্ধ থাকে।

লেবাননের সামরিক সূত্রগুলো জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে হিজবুল্লাহর যোদ্ধাদের সঙ্গে আদিসেহ ও কাফর কিলা গ্রামে প্রবেশ করা ইসরায়েলি বাহিনীর মধ্যে সহিংস সংঘর্ষ বাঁধে।

Advertisement
Advertisement
Advertisement

এ সময় প্রায় ৫০ সদস্যের ইসরায়েলি বাহিনী লেবানন ও ইসরায়েলকে পৃথককারী ব্লু লাইন অতিক্রম করে। এর আগে, ওই এলাকার বেশ কয়েকটি শহর ও গ্রাম লক্ষ্য করে আর্টিলারি গোলাবর্ষণ ও বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

পৃথক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, তাদের যোদ্ধারা বৃহস্পতিবার আদিসেহ ও কাফর কিলা গ্রামের কাছে ইসরায়েলি সেনাদের একটি উপস্থিতি লক্ষ্য করে রকেট ও কামানের গোলা নিক্ষেপ করেছে। সেইসঙ্গে সীমান্তবর্তী দুটি গ্রামে অনুপ্রবেশের চেষ্টা করা ‘শত্রু বাহিনীর’ বিরুদ্ধে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটিয়েছে।

গোষ্ঠীটি আরও জানিয়েছে, বৃহস্পতিবার তারা ইসরায়েলের উত্তরাঞ্চলে বেশ কয়েকটি স্থাপনা, সমাবেশ, কমান্ড সেন্টার ও আর্টিলারি অবস্থান লক্ষ্য করে অন্তত ৩০টি সামরিক অভিযান চালিয়েছে।

সংঘর্ষের বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী এখনো কোনো মন্তব্য করেনি।

প্রসঙ্গত, ২০২৩ সালে ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা করার সময় থেকেই হামলা শুরু করেছে হিজবুল্লাহ। এরপর থেকে প্রায় প্রতিদিনই ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে গুলি বিনিময় চলছে। তবে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটির সঙ্গে এ লড়াই সম্প্রতি তীব্র আকার ধারণ করেছে।

বিষয়: লেবাননহামাসহিজবুল্লাহ
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।