Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

বাংলাদেশ-মেক্সিকো কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদ্‌যাপন

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮: ২৫
বাংলাদেশ-মেক্সিকো কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদ্‌যাপন

মেক্সিকোতে বাংলাদেশ-মেক্সিকো কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদ্‌যাপন করা হয়েছে। মেক্সিকো সিটির ঐতিহাসিক মিউজিয়াম অব মিউরালিজমে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক বর্ণাঢ্য কূটনৈতিক সংবর্ধনা ও আলোকচিত্র প্রদর্শনী ‘নীরবতা ভাঙার ছবি’ শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনটি বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকীকে স্মরণীয় করে তোলে।

Advertisement
Advertisement
Advertisement

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ফার্নান্দো গনসালেস সাইফে, শিক্ষা মন্ত্রণালয়ের নীতি ও সহযোগিতা বিভাগের মহাপরিচালক গ্রাসিয়েলা বায়েজ রিকারদেজ এবং মিউজিয়াম অব মিউরালিজমের পরিচালক গ্লোরিয়া ফালকন। এ ছাড়া, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ভারত, চীন, রাশিয়া, সৌদি আরব, জর্ডান, কুয়েত, আয়ারল্যান্ড, ইন্দোনেশিয়া, কোস্টারিকা, কিউবা, কাজাখস্তান, পর্তুগালসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকেরা, মেক্সিকো সরকারের কর্মকর্তারা, একাডেমিকস, বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রতিনিধিদল এবং মেক্সিকোপ্রবাসী বাংলাদেশি কমিউনিটি অনুষ্ঠানে অংশ নেয়।

WEB__1IV9271

Advertisement
Advertisement
Advertisement

উদ্বোধনী বক্তব্যে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেন, বাংলাদেশ ও মেক্সিকো—দুটি দেশ, যাদের সংস্কৃতি, রং, সুর আর স্বাদের অফুরন্ত ভান্ডার। বাংলার মেলা কিংবা মেক্সিকোর ফিয়েস্তা—দুই দেশেরই প্রাণচাঞ্চল্যে ভরপুর উৎসবমুখরতা। দুঃখ-কষ্ট চিনলেও তারা হার মানে না হাসিতে। আর সংস্কৃতি তাদের কাছে নিছক অলংকার নয়, বরং পরিচয়, আত্মার প্রতীক।

গেস্ট অব অনার ফার্নান্দো গনসালেস সাইফে বলেন, জনগণের মধ্যে সংযোগই দ্বিপক্ষীয় সম্পর্ককে সবচেয়ে শক্তিশালী করে। তিনি আলোকচিত্র প্রদর্শনীকে সাংস্কৃতিক বোঝাপড়া গভীর করার একটি দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন এবং নিকট ভবিষ্যতে বাংলাদেশে মেক্সিকান শিল্প প্রদর্শনীর প্রত্যাশা ব্যক্ত করেন।

গ্রাসিয়েলা বায়েজ রিকারদেজ বাংলাদেশ ও মেক্সিকোর সাদৃশ্য তুলে ধরে বলেন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের চালিকা শক্তি হলো শিক্ষা ও সংস্কৃতি। তিনি প্রদর্শনীকে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে মেক্সিকোতে তুলে ধরার এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে প্রশংসা করেন।

WEB__1IV9672

আলোকচিত্রী শহিদুল আলম বলেন, মেক্সিকোর শিল্পী থেকে সাধারণ দর্শক পর্যন্ত সবাই আন্তরিকভাবে তাঁর কাজকে গ্রহণ করেছেন, যা মেক্সিকান সংস্কৃতির উন্মুক্ততা ও প্রাণবন্ততার প্রতিফলন। তিনি মেক্সিকোর বিশিষ্ট আলোকচিত্রী পেদ্রো মেয়ের ও গ্রাসিয়েলা ইটুরবিদের বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন এবং বলেন, এই শিল্প বিনিময় প্রমাণ করে—ভৌগোলিক দূরত্ব ও ভাষার ভিন্নতা সত্ত্বেও বাংলাদেশ ও মেক্সিকো সৃজনশীলতা, সংহতি এবং মানবিকতার অভিন্ন চেতনায় যুক্ত।

অনুষ্ঠানটি ছিল আলোকচিত্রী শহিদুল আলমের আলোকচিত্রকর্মের প্রতি এক অনন্য শ্রদ্ধা নিবেদন। রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী ও শহিদুল আলম অতিথিদের প্রদর্শনী ঘুরে দেখান এবং ছবিগুলোর পেছনের গল্প তুলে ধরেন। প্রদর্শনীটি চলবে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। শেষে অতিথিদের জন্য পরিবেশিত হয় ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার, যা সন্ধ্যার পরিবেশকে আরও উষ্ণ ও প্রাণবন্ত করে তোলে। বিজ্ঞপ্তি

বিষয়: বাংলাদেশ দূতাবাসমেক্সিকোমেক্সিকো সিটিবাংলাদেশ
সর্বশেষ
  • ১

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

  • ২

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

  • ৩

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

  • ৪

    সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী

  • ৫

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।