Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

বিপ্লবোত্তর বাংলাদেশ গড়তে জাস্টিস ফর জুলাই ইউকের ১৩ দফা

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪, ২১: ৩২
বিপ্লবোত্তর বাংলাদেশ গড়তে জাস্টিস ফর জুলাই ইউকের ১৩ দফা

বিপ্লবোত্তর স্বপ্নের বাংলাদেশ গড়তে ১৩ দফা বাস্তবায়নের দাবিতে ব্রিটেনে সভা করেছে বাংলাদেশিদের মানবাধিকার সংগঠন জাস্টিস ফর জুলাই ইউকে।

Advertisement
Advertisement
Advertisement

গত মঙ্গলবার (১৯ নভেম্বর) পূর্ব লন্ডনের একটি হল রুমে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মুহাম্মাদ আমিন উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু তালহার পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটের স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দীন খালেদ।

সভাপতির বক্তব্যে মুহাম্মাদ আমিন উদ্দিন বলেন, আমরা জুলাই বিপ্লবের স্পিরিটের আলোকে স্বপ্নের বাংলাদেশ দেখতে চাই। আর এই বাংলাদেশে আমরা কোনো ফ্যাসিবাদের পুনরাবৃত্তি চাই না। তাই আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠকে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি। আমরা বর্তমান সরকারকে সতর্ক করে বলতে চাই, আওয়ামী লীগ দেশে পুনর্বাসিত হলে বিপ্লবীরা দেশ থেকে নির্বাসিত হবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব এদের নিষিদ্ধ করতে হবে।

Advertisement
Advertisement
Advertisement

প্রধান অতিথির বক্তব্যে সাইফুদ্দীন খালেদ বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তেই আবু সাইদেরা জীবন দিয়েছে, সুতরাং এ বাংলাদেশে আর কোন বৈষম্য সহ্য করা হবে না।

সভায় সংগঠনের সাধারণ সম্পাদক আবু তালহা স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে ১৩ দফা দাবি উপস্থাপন করেন। দফা গুলো হলো:

১. জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের নির্ভুল ও সম্পূর্ণ তালিকা রাষ্ট্রীয় তত্ত্বাবধানে অতিসত্ত্বর গেজেট আকারে প্রকাশ করতে এবং শহীদ ও আহতদের রাষ্ট্রীয় সম্মাননা ও পদবি দিতে হবে।

২. দ্রুততম সময়ের মধ্যে আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে অতিসংকটাপন্ন আহতদের তালিকা করে অতিদ্রুত উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে এবং প্রয়োজনীয় বিশেষ মেডিকেল টিম গঠন করতে হবে।

৩. আহত ও শহীদ পরিবারের পুনর্বাসন, কর্মসংস্থান এবং ক্ষতিপূরণ, দ্রুততম সময়ের মধ্যে নিশ্চিত করতে হবে।

৪. অনতিবিলম্বে ফ্যাসিস্ট হাসিনার দোসর রাষ্ট্রপতির অপসারণ ও বর্তমান সংবিধান বিলুপ্ত ঘোষণা করে জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে প্রজাতন্ত্রের নতুন সংবিধান প্রস্তুত করতে হবে।

৫. রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ জনগণের সামনে তুলে ধরে কার্যকর, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দ্রুততম সময়ের মধ্যে আয়োজন করতে হবে।

৬. আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটিয়ে জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে হবে। অনতিবিলম্বে পুলিশ ও বিচার বিভাগসহ সব বিভাগে সার্বিক সংস্কার করতে হবে এবং জুলাই বিপ্লবের হত্যা সন্ত্রাসের সঙ্গে জড়িত সকল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে।

৭. ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও তার সকল সহযোগী সংগঠনের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।

৮. ফ্যাসিস্ট হাসিনাকে দেশে ফিরিয়ে এনে গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে এবং বাংলাদেশে অবস্থানরত ভারতীয় গোয়েন্দা সংস্থার লোকসহ সকল অপরাধীদের চিহ্নিত করে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে।

৯. বিগত ১৬ বছর রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের সঠিক তদন্ত করে জড়িতদের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্র পুনর্গঠনে ব্যবহার করা এবং যারা দেশ ছেড়ে পালিয়েছে তাদের ইন্টারপোলের মাধ্যমে দেশে এনে বিচার নিশ্চিত করতে হবে।

১০. গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি ফ্যাসিস্ট সরকারকে সহযোগিতাকারী সাংবাদিক ও গণমাধ্যমকে চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে।

১১. দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং সিস্টেমকে আরও জোরালো করে দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে।

১২. জুলাই বিপ্লবের ইতিহাসকে পাঠ্যবইয়ে সংযুক্ত করার পাশাপাশি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মূল্যবোধের ভিত্তিতে শিক্ষাব্যবস্থার পরিবর্তন করতে হবে।

১৩. রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থে বিরোধী নেতা কর্মীদেরসহ জুলাই বিপ্লবের সময় দায়েরকৃত সকল মিথ্যা মামলা অনতিবিলম্বে প্রত্যাহার এবং গ্রেপ্তারদের নিঃশর্ত মুক্তির ব্যবস্থা করতে হবে।

সভায় আরও বক্তব্য রাখেন জাস্টিস ফর জুলাই ইউকের সহসভাপতি আমিনুল ইসলাম আনহার, আবু তালহা, সহ সাধারণ সম্পাদক কামরুল হাসান নাসিম ও কোষাধ্যক্ষ আব্দুল হাই সুফিয়ান প্রমুখ।

অনুষ্ঠান শেষে জুলাই বিপ্লবের চিত্রপ্রদর্শনী হয়।

বিষয়: লন্ডনযুক্তরাজ্যযুক্তরাজ্যপ্রবাসীপ্রবাসী বাংলাদেশিপ্রবাসী
সর্বশেষ
  • ১

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

  • ২

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

  • ৩

    ধানমন্ডি ২৭ নম্বরে আগুন, সবশেষ যা জানা গেল

  • ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

  • ৫

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।