
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে বসবাসরত বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কলেজ (বিএমসি –বিডিসি) অ্যালামনাইদের চতুর্থ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি ভিক্টোরিয়ার রাজধানী মেলবোর্নের বেরউইকে মনোরম উইলসন বোটানিক্যাল গার্ডেনে এই মিলনমেলা আয়োজন করা হয়। বৈরি আবহাওয়া ও ঝিরিঝিরে বৃষ্টি উপেক্ষা করে অস্ট্রেলিয়াজুড়ে ছড়িয়ে থাকা বিএমসি–বিডিসিয়ানরা মেলবোর্নে একত্রিত হন আড্ডা, স্মৃতিচারণ ও বন্ধুত্বের উষ্ণতায়। বৃষ্টিকে সঙ্গী করেই মিলনমেলায় মেতে উঠেছিলেন তারা।
অনুষ্ঠানে দেশি-চাইনিজ খাবারের সঙ্গে ছিল মুড়ি, চানাচুর আর মালাই চায়ের বিশেষ আয়োজন—যা মিলনমেলাকে দেয় এক ভিন্ন মাত্রা। ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রথম বেসরকারি মেডিকেল কলেজ বাংলাদেশ মেডিকেল কলেজের অসংখ্য প্রাক্তন শিক্ষার্থী আজ বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের সঙ্গে কাজ করছেন অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্তে। সেই সব চিকিৎসক, বিশেষজ্ঞ ও পেশাজীবীদের মিলনেই প্রাণবন্ত হয়ে ওঠে পুনর্মিলনী।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ মেডিকেল কলেজ গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যন অধ্যাপক মাজহারুল ইসলাম দোলন। তিনি নিজেও বিএমসির প্রথম ব্যাচের শিক্ষার্থী হওয়ায় পুনর্মিলনীর এই আয়োজনকে তিনি বলেন, “গর্ব ও আবেগের মুহূর্ত”।
আয়োজকদের পক্ষ থেকে বিএমসিয়ান শাহনিলা মিঠি জানান, “এবার ছোট পরিসরে আয়োজন করা হলেও খুব শিগগিরই অস্ট্রেলিয়ায় অবস্থানরত সকল বিএমসি–বিডিসিয়ানদের নিয়ে একটি বৃহৎ পূর্ণাঙ্গ পুনর্মিলনী আয়োজনের পরিকল্পনা রয়েছে।”
বৃষ্টি ভেজা আবহাওয়াকেও হার মানিয়ে স্মৃতি, সম্পর্ক আর আনন্দে ভরপুর এই পুনর্মিলনী অস্ট্রেলিয়ায় প্রবাসী বিএমসিয়ানদের মাঝে নতুন উদ্দীপনা যোগ করেছে।

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।