Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

টানা ৫ রাত কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখায় ভারত–পাকিস্তান গোলাগুলি

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ১৩: ০০
টানা ৫ রাত কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখায় ভারত–পাকিস্তান গোলাগুলি

জম্মু ও কাশ্মীর নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর টানা ৫ রাত ভারত ও পাকিস্তানের সেরনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল। ভারতীয় সেনাবাহিনীর বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, গত সপ্তাহে পহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যখন উত্তেজনা বাড়ছে, ঠিক সেই পরিস্থিতিতে কুপওয়ারা ও বারামুল্লা জেলার বিপরীত এলাকা এবং আখনুর সেক্টরে এই গোলাগুলি হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

ভারতীয় সেনাবাহিনীর বিবৃতিতে দাবি করা হয়েছে, ২৮ এপ্রিল দিবাগত রাতে পাকিস্তান সেনাবাহিনী কুপওয়ারা ও বারামুল্লা জেলার বিপরীত এলাকা এবং আখনুর সেক্টরে বিনা প্ররোচনায় হালকা অস্ত্র দিয়ে গুলি চালিয়েছে। ভারতীয় সেনাবাহিনী এই উসকানির যথাযথ ও কার্যকর জবাব দিয়েছে।

ভারতের দাবি, গত বৃহস্পতিবার রাত থেকে পাকিস্তানি সেনারা এলওসি বরাবর বিভিন্ন ভারতীয় অবস্থানে গুলি চালিয়ে আসছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২২ এপ্রিল) পহেলগামে সন্ত্রাসী হামলায় এক নেপালি নাগরিকসহ ২৬ জন নিহত হওয়ার ঘটনায় জড়িতদের আন্তসীমান্ত যোগসূত্রের অভিযোগ তুলে ভারত পরদিন পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ কঠোর পদক্ষেপের ঘোষণা দেয়।

Advertisement
Advertisement
Advertisement

এই পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে ৬৫ বছর পুরোনো সিন্ধু পানি চুক্তি স্থগিত করা, আত্তারি স্থলসীমান্ত বন্ধ করা এবং পাকিস্তানি সামরিক অ্যাটাশেদের বহিষ্কার করা।

এর প্রতিক্রিয়ায় ইসলামাবাদ নয়াদিল্লির সঙ্গে ১৯৭২ সালের সিমলা চুক্তিসহ সমস্ত চুক্তি স্থগিত করার হুমকি দিয়েছে। এই চুক্তিটি জম্মু ও কাশ্মীর এবং লাদাখের নিয়ন্ত্রণ রেখাকে স্বীকৃতি দেয়।

আরও পড়ুন

চবিতে সিন্ডিকেট নিয়োগ ধামাচাপা দিতেই কি শিক্ষককে প্রক্টর অফিসে নেওয়া?Chittagong university
বিষয়: কাশ্মীরভারতপাকিস্তানগোলাগুলিসীমান্ত
সর্বশেষ
  • ১

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

  • ২

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

  • ৩

    ধানমন্ডি ২৭ নম্বরে আগুন, সবশেষ যা জানা গেল

  • ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

  • ৫

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।