
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ের মিনিষ্ট্রি অব হিউম্যান রিসোর্সেস অ্যান্ড এমিরেটাইজেশনের আন্ডার সেক্রেটারি খলিল ইব্রাহিম খোরির সঙ্গে বৈঠক করেছেন দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান দুবাই ও উত্তর আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, ভিসা প্রাপ্তি ও স্থানান্তর সহজীকরণ এবং সেখানে বসবাসরত প্রবাসী কর্মীদের কল্যাণসহ দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা করেন।

মোহাম্মদ রাশেদুজ্জামান সংযুক্ত আরব আমিরাতে প্রকৌশলী, ডাক্তার ও নার্সসহ বিভিন্ন সেক্টরে বেশি করে বাংলাদেশিদের নিয়োগের বিষয়ে খোরির দৃষ্টি আকর্ষণ করেন।
এ ছাড়া, তিনি দুবাইসহ আমিরাতের বন্দরসমূহে বাংলাদেশি নাবিকদের সাইন অফ/ট্রানজিট ভিসা প্রাপ্তিতে জটিলতা নিরসনে ইব্রাহিম খোরির সহযোগিতা কামনা করেন।
ইব্রাহিম খোরি কনসাল জেনারেলের অনুরোধগুলো গুরুত্ব সহকারে শোনেন এবং এসব বিষয়ে তাঁর মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
বৈঠকে কনস্যুলেটের শ্রম কল্যাণ উইং এবং মিনিষ্ট্রি অব হিউম্যান রিসোর্সেস অ্যান্ড এমিরেটাইজেশনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।