
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে কর্মস্থলে কর্তব্যরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।
গত বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ১২টার দিকে কর্মস্থলে ওই প্রবাসীর হার্ট অ্যাটাক হলে দ্রুত তাকে আবুধাবির শেখ খলিফা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
মৃত প্রবাসীর নাম মোহাম্মদ মহিন উদ্দিন (৫০)। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ১৩ নং লেলাং ইউনিয়নের উত্তর গোপালঘাট্টা গ্রামের নুরুল হকের (বাঁশি মিয়া) ছেলে।
খবরটি নিশ্চিত করেন মৃত প্রবাসী মহিন উদ্দিনের ছোট ভাই তাজুল ইসলাম ও চাচাতো ভাই নেজাম উদ্দিন। পরে হাসপাতালের সকল আনুষ্ঠানিকতা শেষে লাশ আবুধাবি সেন্ট্রাল মর্গে নিয়ে যাওয়া হয়। মহিন উদ্দিনের মরদেহ দেশে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাদি প্রক্রিয়াধীন রয়েছে বলে তারা জানান।

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।