
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
সৌদি আরবের মক্কা অঞ্চলে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যার পানিতে গাড়ি ভেসে যাওয়ার পর চার বন্ধুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, মাগরিবের নামাজ আদায় করে গাড়িটিতে করে একটি রেস্টহাউজে যাচ্ছিলেন চার বন্ধু। পথেই বন্যার পানিতে তারা আটকা পড়েন। পরে গাড়িটি বন্যার পানিতে ভেসে যায়।
আবদুল্লাহ আল জাহরানি নামে মৃতদের এক আত্মীয় বলেন, ‘আমাদের আবহাওয়া কেন্দ্রের সতর্ক বার্তা বিবেচনায় নেয়া উচিত ছিল। বৃষ্টিপাতের সময় সতর্কতা অবলম্বন করলে এই দুর্ঘটনা ঘটত না।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, মক্কা-মদিনার রাস্তাঘাট প্লাবিত, গাড়ি ও ভবন ডুবে যাচ্ছে এবং উপত্যকা ও নিচু এলাকাগুলোতে পানি জমে আছে। এমন পরিস্থিতিতে সম্প্রতি সৌদি আরবের পবিত্র শহর মক্কা এবং মদিনার পাশাপাশি পূর্ব অঞ্চলের শহরগুলোতে জারি করা হয় রেড অ্যালার্ট।
সৌদি আরবের সিভিল ডিফেন্স সার্ভিস ও রেড ক্রিসেন্ট জানিয়েছে, বন্যায় আটকে পড়াদের উদ্ধারের যাবতীয় প্রস্তুতি তাদের রয়েছে। পাশাপাশি বাসিন্দাদের ঝুঁকিপূর্ণ স্থানে বিশেষ করে সর্তকর্তা জারি থাকা এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।