
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
সৌদির আরবের বিভিন্ন অঞ্চলে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। গতকাল সোমবার থেকে শুরু হওয়া এই শৈত্যপ্রবাহের ফলে দেশটির উত্তর ও মধ্যাঞ্চলের বিভিন্ন জায়গার তাপমাত্রা হিমাঙ্কের নিচে নামার শঙ্কা তৈরি হয়েছে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সৌদির আবহাওয়া ও জলবায়ু অ্যাসোসিয়েশেন জানিয়েছে, সোমবার থেকে বুধবার পর্যন্ত উত্তর ও উত্তরপূর্বাঞ্চলীয় এলাকা দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। যেটির প্রভাব পড়বে মধ্যাঞ্চলে।
এসময় উত্তরাঞ্চলীয় এলাকায় ভোরের দিকে তাপমাত্রা ০ ও মধ্যাঞ্চলীয় এলাকার তাপমাত্রা ৪ ডিগ্রিতে নামতে পারে। বিশেষ করে যেসব এলাকায় মানুষের বসবাস নেই, সেখানে ঠান্ডার কারণে পানি জমে যেতে পারে।
দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্রও (এনসিএম) তাপমাত্রা অনেক কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে। বিশেষ করে সকালে তাপমাত্রা কমার পাশাপাশি ঘন কুয়াশারও সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে তারা।
এনসিএম বলছে, শক্তিশালী বাতাসের কারণে তাবুক, মদিনা ও মক্কার উপকূলীয় এলাকাগুলোয়— সঙ্গে পূর্বাঞ্চলীয় প্রদেশ, রিয়াদ, নাজরানসহ বিভিন্ন জায়গায় ধূলি ও বালু ঝড় হতে পারে।
সংশ্লিষ্টরা বলেছেন, সৌদিতে বসন্তকাল শুরু হওয়ার আগে একটি শৈত্যপ্রবাহ দেখা যায়। এই শৈত্যপ্রবাহ সেটিরই অংশ।
এদিকে আর মাত্র কয়েক দিন পরই সৌদিতে শুরু হতে যাচ্ছে পবিত্র মাস রমজান। আবহাওয়াবিদরা জানিয়েছেন, সৌদিতে এবারের রমজান মাসের পুরোটা সময় নাতিশীতোষ্ণ আবহাওয়া বিরাজ করবে।

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।