
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
ভারত–পাকিস্তান সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে আবারও গোলাগুলি হয়েছে। ভারতের সেনাবাহিনী বলেছে, গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) মধ্যরাতে এ গোলাগুলির ঘটনা ঘটে। এ নিয়ে টানা ষষ্ঠ দিনের মতো দেশ দুটির মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল।
খবর বার্তা সংস্থা রয়টার্সের।
ভারতের সেনাবাহিনী বলছে, গতকাল মধ্যরাতে একাধিক পাকিস্তানি সেনাচৌকি থেকে ‘বিনা উসকানিতে’ গুলি চালানো হয়েছে। ভারত এর জবাব দিয়েছে। তবে এ ঘটনায় বিস্তারিত কিছু জানানো হয়নি।
এ ব্যাপারে পাকিস্তানের সেনাবাহিনীর বক্তব্য জানার চেষ্টা করেছিল রয়টার্স। তবে সাড়া পাওয়া যায়নি।
গত ২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসীদের হামলায় ২৬ জন নিহত হয়। এ ঘটনায় ৩ সন্দেহভাজন হামলাকারীকে চিহ্নিত করেছে ভারত। দেশটি বলছে, এর মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক।
নয়াদিল্লির অভিযোগ, এ হামলায় ইসলামাবাদ জড়িত। তবে ইসলামাবাদ তা নাকচ করে দিয়েছে। এ ঘটনায় স্বাধীন তদন্তও দাবি করেছে পাকিস্তান।
তবে এরই মধ্যে হামলার জেরে পাকিস্তানের সঙ্গে করা ৬৫ বছরের পুরোনো সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিত করাসহ নানা পদক্ষেপ নিয়েছে ভারত। জবাবে পাকিস্তানও ভারতীয় বিমান সংস্থার জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করাসহ বিভিন্ন পাল্টা পদক্ষেপ ঘোষণা করেছে। এ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা চলছে।
এদিকে আজ বুধবার পাকিস্তান বলেছে, ভারত খুব শিগগির সামরিক হামলার পরিকল্পনা করছে বলে তাদের কাছে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য আছে। ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে এ হামলা হতে পারে। পহেলগামে হামলায় পাকিস্তানি সম্পৃক্ততার ভিত্তিহীন ও মনগড়া অভিযোগকে অজুহাত হিসেবে ব্যবহার ভারত এ হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছে ইসলামাবাদ।
এ ব্যাপারে ভারতের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য জানার চেষ্টা করেছিল রয়টার্স। তবে তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি।
আজ এক বিবৃতিতে পাকিস্তান বলেছে, তারা সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা জানায়। ভারতের যেকোনো সামরিক ব্যবস্থার বিরুদ্ধে নিশ্চিতভাবে কঠোর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ার দিয়েছে তারা।

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।