Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

র‍্যাপার কানইয়ে ওয়েস্ট ও বিয়াঙ্কা সেনসরির বিচ্ছেদ

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০১: ১৩
র‍্যাপার কানইয়ে ওয়েস্ট ও বিয়াঙ্কা সেনসরির বিচ্ছেদ

র‍্যাপার কানইয়ে ওয়েস্ট ও তাঁর স্ত্রী বিয়াঙ্কা সেনসরি বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

Advertisement
Advertisement
Advertisement

বিনোদন ওয়েবসাইট টিএমজির বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, এই দম্পতি আলাদা করে বিবাহ বিচ্ছেদের আইনি প্রক্রিয়া শুরু করেছেন।

ডেইলি মেইল জানিয়েছে, ৩০ বছর বয়সী ও পেশায় স্থপতি বিয়াঙ্কা সেনসরি বিচ্ছেদ-প্রক্রিয়ার অংশ হিসেবে ৫০ লাখ ডলার পাবেন।

সম্প্রতি গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তুমুল বিতর্ক ও সমালোচনার জন্ম দেন এই দম্পতি। লাল গালিচাবেষ্টিত মঞ্চে উপস্থিত হয়ে সম্পূর্ণ নগ্ন অবস্থায় কানইয়ের হাতে হাত রেখে ঘুরে বেড়ান বিয়াঙ্কা সেনসরি। তাঁর এই 'উদ্ভট' কাজের ছবি ও ভিডিও অল্প সময়ের মধ্যে ছড়িয়ে পড়ে ইন্টারনেটে।

Advertisement
Advertisement
Advertisement

সংশ্লিষ্টরা উদ্বেগ প্রকাশ করেন, কানইয়ে (৪৭) তাঁর স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে তাঁকে এই 'ভাইরাল' কাজ করতে বাধ্য করেছেন।

এই কাণ্ড ঘটানোর অল্প কয়েক দিন পর সামাজিকমাধ্যম এক্সে দিনভর বিষোদগার প্রকাশ করেন নিজেকে 'ইয়ে' বলে পরিচয় দেওয়া এককালের তুমুল জনপ্রিয় এই র‍্যাপার।

তিনি নিজেকে 'নাৎসি' বলে অভিহিত করেন এবং জানান, স্ত্রীর ওপর 'কর্তৃত্ব' রয়েছে তাঁর।

‘তার ইচ্ছার বিরুদ্ধে আমি তাকে কিছু করতে বাধ্য করি না, কিন্তু আমার অনুমোদন না পেলে সে কখনোই সেটা করতে পারত না', বলেন কানইয়ে।

এক্সের এই পোস্ট লেখার সময় কোনো দাড়ি কমা দেননি কানইয়ে। সবগুলো ইংরেজি অক্ষর ছিল ক্যাপিটাল লেটারে লেখা, যা ইন্টারনেট ভব্যতায় 'চিৎকার' করার সমতূল্য।

গত সপ্তাহের শেষে কানইয়ে এক্সের অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যায়। তবে কানইয়ে নিজে বন্ধ করেছেন না কর্তৃপক্ষ বন্ধ করেছে, তা নিশ্চিত নয়।

এখানেই থামেনি কানইয়ের এ অদ্ভুত আচরণ। তার ওয়েবসাইটও বন্ধ হয়ে যায়। কারণ সেখানে হিটলারের স্বস্তিকা চিহ্ন সম্বলিত টি-শার্ট ছাড়া আর কিছু বিক্রি হচ্ছিল না।

ই-কমার্স সেবাদাতা শপিফাই জানিয়েছে, তারা কানইয়ের সাইটটি 'শর্ত লঙ্ঘনের' দায়ে বন্ধ করেছেন।

নিউইয়র্ক পোস্ট দাবি করেছে, কানইয়ের নাৎসি চিহ্ন সম্বলিত টি-শার্ট বিক্রির উদ্যোগে দিশেহারা হয়ে পড়েন বিয়াঙ্কা সেনসরি।

এক ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি দাবি করে, 'এটা তাঁর সহ্যের সীমা ছাড়িয়ে যায়।’

'স্বস্তিকা চিহ্ন তাদের সম্পর্কে পেরেক ঠুকে দেয়। সেনসরি কানইয়েকে জানান, তিনি এরকম নন এবং এ ধরনের কার্যক্রমের সঙ্গে তিনি জড়িত থাকতে পারেন না।’

'তিনি আর এই সার্কাসের অংশ হতে চান না। কানইয়ে বিশ্বাস করেন সেনসরি তাঁর কাছে ফিরে আসবে। তিনি বলছেন, তাঁর স্ত্রী রেগে আছেন', প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়।

তবে এই দম্পতির সাবেক প্রতিনিধি মিলো ইয়ান্নোপোলাসের বরাত দিয়ে দ্য হলিউড রিপোর্টার জানিয়েছে, বিবাহ-বিচ্ছেদ তো দূরে থাক, বরং ভালোবাসা দিবস উদযাপন করতে ওই দম্পতি লস অ্যাঞ্জেলসে বেড়াতে গেছে।

ইয়ান্নোপোলাস বলেন, 'কানইয়ে ও বিয়াঙ্কা সেনসরি লস অ্যাঞ্জেলসে ভ্যালেনটাইনস ডে উদযাপন করতে গেছে। তাদের ব্যক্তিগত জীবন নিয়ে কিছু জানানোর থাকলে তারা নিজেরাই সে বিষয়ে সরাসরি ঘোষণা দেবেন। অসমর্থিত সূত্রের ট্যাবলয়েড প্রেসের গুজবে কান দেওয়ার কিছু নেই।'

এর আগে বাইপোলার ডিজঅর্ডারে আক্রান্ত হওয়ার বিষয়ে কথা বলেছেন কানইয়ে। তিনি নিজেকে 'বিকলাঙ্গ' বলে দাবি করেন। এক সময় রিয়েলিটি টিভি তারকা কিম কারদাশিয়ানকেও বিয়ে করেছিলেন কানইয়ে।

২০২২ সালে বিবাহ বিচ্ছেদ হয় কানইয়ে ও কিম কারদাশিয়ানের। তাদের ঘরে চার সন্তান রয়েছে।

আরও পড়ুন

চবিতে মুছে দেওয়া হলো গোলাম আযমের ছবিctg
বিষয়: বিয়াঙ্কা সেনসরিলস অ্যাঞ্জেলেসকানইয়েগ্র্যামি অ্যাওয়ার্ডসবিবাহবিচ্ছেদর‍্যাপার
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।