
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
মসজিদে বাণিজ্যিক বিজ্ঞাপন নিষিদ্ধ করেছে কুয়েত সরকার। সম্প্রতি দেশটির ইসমালবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ নির্দেশনা দেওয়া হয়। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বাণিজ্যিক বিজ্ঞাপনের জন্য মসজিদ ব্যবহার নিষিদ্ধ করার নির্দেশ মন্ত্রণালয়ের ইফতা কর্তৃপক্ষের ফতোয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে কুয়েত সরকার।
ইফতা কর্তৃপক্ষের ফতোয়ায় বলা হয়, মসজিদগুলো পণ্য, পরিষেবা বা বাণিজ্যিক পণ্য প্রচারের জন্য ব্যবহার করা উচিত নয়। কারণ এই ধরনের কর্মকাণ্ড আধ্যাত্মিক উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক। এই নির্দেশের লক্ষ্য মসজিদগুলোর অখণ্ডতা রক্ষা করা এবং অপব্যবহার রোধ করা।
এরইমধ্যে কুয়েতের মসজিদগুলোতে একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে, যাতে এই ফতোয়া মেনে চলার আহ্বান জানানো হয়েছে। সেইসঙ্গে কর্তৃপক্ষ ধর্মীয় কর্মকাণ্ডের জন্য তৈরি করা মসজিদগুলোকে বাণিজ্যিক প্রভাব থেকে মুক্ত রাখার গুরুত্বের ওপর জোর দিয়েছে।
কুয়েত সরকার জানায়, পবিত্র স্থানগুলোর পবিত্রতা লঙ্ঘন করলে লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।