
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
শিশুদের অধিকার রক্ষা এবং পারিবারিক স্থিতিশীলতা জোরদার করার লক্ষ্যে ছেলে ও মেয়ের বিয়ের সর্বনিম্ন বয়স ১৮ নির্ধারণ করেছে কুয়েত সরকার। দেশটির বিচারমন্ত্রী নাসের আল সুমাইত এ তথ্য জানিয়েছেন।
এর আগে কুয়েতে মেয়েদের বিয়ের সর্বনিম্ন বয়স ছিল ১৫। অপরদিকে ছেলেদের বিয়ের সর্বনিম্ন বয়স ছিল ১৭।
কুয়েত সরকার জানায়, শিশু অধিকার সংক্রান্ত কনভেনশন এবং নারীদের বিরুদ্ধে সমস্ত ধরনের বৈষম্য দূরীকরণ সংক্রান্ত কনভেনশনসহ আন্তর্জাতিক পরিসরে তাদের দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নে মেয়ে ও ছেলের বিয়ের বয়স বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কুয়েতের বিচারমন্ত্রী নাসের আল সুমাইত জানান, ২০২৪ সালে দেশটিতে ১ হাজার ১৪৫টি বাল্যবিবাহ হয়েছে।
গবেষণায় দেখা গেছে, কুয়েতে প্রাপ্ত বয়স্কদের চেয়ে শিশুদের মধ্যে বিবাহবিচ্ছেদের হার সবচেয়ে বেশি। সংশ্লিষ্টরা বলছেন, বিয়ের আগে স্বামী-স্ত্রীর মানসিক ও সামাজিক পরিপক্কতা না থাকার কারণে এসব বিচ্ছেদের ঘটনা ঘটছে।
কুয়েতের বিচারমন্ত্রী জানান, তারা তরুণ-তরুণীদের সুরক্ষা, বিবাহবিচ্ছেদ হার হ্রাস এবং পারিবারিক স্থিতিশীলতা বৃদ্ধির জন্য বিয়ের বয়স বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
তথ্যসূত্র: গালফ নিউজ

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।