
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ২০২৪ সালে কুয়েত থেকে ৭৪ প্রবাসীকে ফেরত পাঠানো হয়েছে। স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ট্রাফিক সেক্টরের কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আল-সুবহান কুয়েত টিভিকে বলেন, যাদেরকে ফেরত পাঠানো হয়েছে তাদের বিরুদ্ধে লাইসেন্স ছাড়া গাড়ি চালানোসহ গুরুতর অভিযোগ ছিল।
কুয়েতি এই কর্মকর্তা জানান, গত বছর গাড়ি চালানোর সময় সিট বেল্ট ব্যবহার না করা ও ফোন ব্যবহার করার ৬১ হাজার ৫৫৩টি অভিযোগ পাওয়া গেছে। কুয়েত ট্রাফিক আইনে সাম্প্রতিক সংশোধনগুলো আইন লঙ্ঘন এবং দুর্ঘটনায় মৃত্যু বৃদ্ধির কারণে আনা হয়েছে।
কুয়েত সরকারের তথ্য অনুযায়ী, ৪৭ লাখ জনসংখ্যার দেশটিতে প্রতিদিন দুই থেকে তিন শ দুর্ঘটনা হয়। এতে ২৮ থেকে ৩০ জন গড়ে আহত হয়। দুর্ঘটনার মধ্যে ৯০ শতাংশই চালকদের অসাবধানতার কারণে ঘটে।
গত বছর কুয়েতে সড়ক দুর্ঘটনায় ২৮৪ জন নিহত হয়েছেন। এর আগের বছর অর্থাৎ ২০২৩ সালে এ সংখ্যা ছিল ২৯৬ জন।

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।