
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
বাহরাইনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি বহুতল ভবন ধস পড়েছে। এ ঘটনায় দেশটির এক নাগরিক এবং এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যায় দেশটির আরাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাংলাদেশির নাম শ্যামল চন্দ্র শীল (৪২)।
পুলিশের ভাষ্য, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনতলা ভবনটির একটি বড় অংশ ধসে পড়। এতে অনেকে আটকা পড়ে যান। উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপের নিচ থেকে কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ দূতাবাস জানায়, নিহত শ্যামল চন্দ্র শীলের লাশ দ্রুত দেশে পাঠানোর জন্য বাহরাইনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। নিহতের পরিবারকে সব ধরনের সহায়তা দেওয়া হবে।
তথ্যসূত্র: নিউজ অব বাহরাইন

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।