
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা নিজের জীবনের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে বলেছেন, ‘বিয়ের আগে প্রতিটা মেয়েরই উচিত কিছুটা সময় নেওয়া। আমি যদি নিজের কমবয়সী মালাইকাকে উপদেশ দিতে পারতাম, তাহলে বলতাম, আগে প্রতিষ্ঠিত হও, তারপর সংসার।’
তার এই কথায় প্রশ্ন আসে, আবার কি তিনি বিয়ের কথা ভাবছেন? উত্তরে এক লাজুক হাসি দিয়ে বলেন, ‘বলা যায় না। আমি রোমান্টিক মানুষ। ভালোবাসায় আমার বিশ্বাস আছে। তাই সবসময়ই মনে হয়, হ্যাঁ, হয়তো।’
তাঁর এই এক কথাতেই বলিপাড়ায় নতুন করে চর্চা শুরু হয়েছে। মালাইকা কি সত্যিই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন?
মালাইকার বয়স এখন ৫১। ফিটনেস, ফ্যাশন, নাচ সব মিলিয়ে তিনি এখনো বলিউডের অন্যতম গ্ল্যামার কুইন। বয়সের সঙ্গে সঙ্গে জীবনের অভিজ্ঞতাও বেড়েছে। তার সাম্প্রতিক মন্তব্যে ইঙ্গিত মেলেছে, তিনি এখনও নতুন করে ভালোবাসার স্বপ্ন দেখেন। তবে সেই ভালোবাসার মানুষটি কে? বলিপাড়া এখন তাকিয়ে আছে- মালাইকার জীবনের নতুন অধ্যায় কি সত্যিই বিয়ের মাধ্যমেই শুরু হতে যাচ্ছে?
কবে নাগাদ তিনি বিয়ের সিদ্ধান্ত নেবেন? সে প্রশ্নের উত্তর এখনো রহস্যই রয়ে গেছে।
আরবাজ খানের সঙ্গে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার পর মালাইকার প্রেমের নতুন অধ্যায় শুরু হয়েছিল অভিনেতা অর্জুন কাপুরকে নিয়ে। বয়সে প্রায় ১০ বছরের ছোট অর্জুনের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রচুর সমালোচনা, ট্রোল কিছুই বাদ যায়নি। কিন্তু সব কিছুকে পাত্তা না দিয়ে প্রকাশ্যে হাত ধরে বেরিয়েছেন, ছুটি কাটাতে গিয়েছেন, পার্টি ও রেড কার্পেটে একসঙ্গে উপস্থিত হয়েছেন এই তারকা জুটি। শেষ পর্যন্ত সেই সম্পর্কও ভেঙে গেছে। এরপর গুঞ্জন উঠেছিল মালাইকা নাকি প্রাক্তন ক্রিকেটার কুমার সাঙ্গাকারার সঙ্গেও ঘনিষ্ঠ হয়েছেন। যদিও এ বিষয়ে কখনো মুখ খোলেননি কেউই।

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।