
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
প্রবাসীদের জন্য দারুণ এক সুখবর নিয়ে এসেছে কুয়েতের ট্রাফিক বিভাগ। সম্প্রতি তারা জানিয়েছে, এখন থেকে দেশটিতে থাকা প্রবাসীদের ড্রাইভিং পারমিটস পাওয়া যাবে ডিজিটাল ফরমেটে। আর তা পাওয়া যাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইলকট্রনিক অ্যাপে।
সংবাদমাধ্যম আরব টাইম অনলাইনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এ নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক ঘোষণা দেয় কুয়েতের ট্রাফিক বিভাগ। তাতে বলা হয়, সবকিছু ডিজিটাল করার তাগিদ থেকেই এখন প্রিন্টিং কার্যক্রম বন্ধ থাকবে। ড্রাইভিং পারমিটের জন্য অ্যাপই যথেষ্ট।
তবে ওই সময় দেশি নাকি প্রবাসীদের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে তা জানানো হয়। এ ব্যাপারে পরে এক নিরাপত্তা বিভাগের সূত্র থেকে জানা যায় বিস্তারিত।
নিরাপত্তা বিভাগের ওই সূত্র বলছে, প্রাথমিকভাবে প্রবাসীদের এই সুযোগের আওতায় আনা হয়েছে। কিন্তু ট্রাকচালকদের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে না। কেননা তারা প্রায়ই কুয়েতের বাইরে যান। এ জন্য তাদের সঙ্গে রাখতে হবে প্রিন্ট করা পারমিটস।

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।