Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

ক্যালিফোর্নিয়ায় জন্মদিনের পার্টিতে বন্দুক হামলায় ৪ জন নিহত

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ১৫: ৫৪
ক্যালিফোর্নিয়ায় জন্মদিনের পার্টিতে বন্দুক হামলায় ৪ জন নিহত

আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এক শিশুর জন্মদিনের পার্টিতে বন্দুক হামলায় কমপক্ষে ৪ জন নিহত এবং আরও অন্তত ১০ জন আহত হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

খবর বার্তা সংস্থা ইউএনবির।

ক্যালিফোর্নিয়ার স্থানীয় সময় শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে স্টকটনে লুসাইল অ্যাভিনিউয়ের ১৯০০ ব্লকে থরন্টন রোডের কাছে একটি ব্যাংকোয়েট হলে এ ঘটনা ঘটে।

সান জোয়াকিন কাউন্টির শেরিফের কার্যালয় জানায়, “এ ঘটনায় তদন্ত চলছে, তবে এখন পর্যন্ত খুবই সামান্য তথ্য সংগ্রহ করা গেছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি উদ্দেশ্যমূলক হামলা। তদন্ত দল সব ধরনের সম্ভাবনা খতিয়ে দেখছেন। কীভাবে এই মর্মান্তিক ঘটনার সূত্রপাত হলো, গোয়েন্দারা তার অনুসন্ধানে কাজ করছেন।”

Advertisement
Advertisement
Advertisement

নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, ঘটনায় হতাহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি, তবে তাদের মধ্যে কিশোর থেকে প্রাপ্তবয়স্ক—বিভিন্ন বয়সী মানুষ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় কোনো সন্দেহভাজনের নাম-পরিচয়ও প্রকাশ করা হয়নি।

স্টকটনের ভাইস মেয়র জেসন লি এ ঘটনাকে সান ফ্রানসিসকোর পূর্বে ৯০ মাইল দূরের এই সম্প্রদায়ের জন্য ‘একটি ট্র্যাজেডি’ বলে উল্লেখ করেন।

ফেসবুকে তিনি লিখেছেন, “আজ রাতে আমার হৃদয় এমনভাবে ভারী হয়ে আছে, যা ভাষায় প্রকাশ করা কঠিন। একটি শিশুর জন্মদিনের অনুষ্ঠানে বন্দুক হামলার খবর স্টকটনের ভাইস মেয়র হিসেবে এবং এই সম্প্রদায়ে বেড়ে ওঠা একজন মানুষ হিসেবে আমাকে বিধ্বস্ত ও ক্ষুব্ধ করেছে।”

তিনি বলেন, “কৈশোরে সহিংসতার ছোঁয়া আমি নিজেও পেয়েছি। আর এখন আমাদের সন্তান, অভিভাবক ও প্রতিবেশীরা একই অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে, বিষয়টি আমাকে গভীরভাবে নাড়া দেয়। স্টকটন আমার ঘর। এরা তো আমাদেরই পরিবার। এটাই আমাদের সম্প্রদায়।”

লি আরও লিখেছেন, “আজ রাতে আমি হতাহত পরিবার, ঘটনার প্রত্যক্ষদর্শী শিশু এবং আমাদের শহরের প্রতিটি মানুষের প্রতি আন্তরিক সহমর্মিতা ও প্রার্থনা জানাচ্ছি। ঈশ্বর, দয়া করে আমাদের সম্প্রদায়কে শক্তি দিন। আমরা এর যোগ্য নই এবং এটিকে আমাদের নিয়তি হিসেবে কখনো মেনে নেব না।”

বিষয়: ক্যালিফোর্নিয়াবন্দুক হামলাআমেরিকাজন্মদিননিহত
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।